নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সকল ধর্মকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি – মেয়র আইভী
মেয়র আইভী  / সকল ধর্মকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি – মেয়র আইভী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, মহিলা- পুরুষ এক সঙ্গে নামাজ আদায়ের জন্য বন্দরে পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদটি তৈরি করা হয়েছে। যা নারায়ণগঞ্জে প্রথম মসজিদ । সিটি করপোরেশনের মাধ্যমে আল্লাহ আমাকে মসজিদটি নির্মাণের তৌফিক দিয়েছেন সে জন্য শুকরিয়া। শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ইতোমধ্যে ৬টি মসজিদ নির্মাণ করেছি। আরও নির্মাণ করা হবে।

সকল ধর্মকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ও আমরা মন্দির নির্মাণ করব। ইতোমধ্যে বন্দরের ঢাকেশ্বরী মন্দির উন্নয়নে কাজ করা হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশন নির্মিত পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ মুসুল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।  উন্মুক্ত করে দেওয়ার পর শুক্রবার এ মসজিদে জুমার নামাজ আদায় করেন মহিলাসহ কয়েক হাজার  মুসুল্লী ।

বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা জিএম আরাফাত, সহকারী সচিব  আবদুল হান্নানসহ  স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। নাসিক ২৩ নং ওয়ার্ড বন্দরের কদমরসুল এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।   ১৪ ই নভেম্বর গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মসজিদটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...