নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁয়ে নৌকাকে জয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদ দুলাল
ঘোষনা / সোনারগাঁয়ে নৌকাকে জয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদ দুলাল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ দুলাল ৷
সোমবার বিকেলে মোগরাপাড়া তার নিজস্ব বাস ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম মাসুদ দুলাল বলেন,আপনারা জানেন যে আগামী ৭ই জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এ আসনটি দীর্ঘ ১০ বছর জাতীয় পাটির অধীনে ছিল। আমাদের সোনারগাঁবাসীদের একটাই দাবী ছিল, দ্বাদশ জাতীয় নির্বাচনে এ আসনে একজন নৌকার প্রার্থী মনোনয়ন পাক। একটা
লক্ষ্যই আমাদের ছিল, তা হলো নৌকাকে পুনরায় সোনারগাঁয়ের মটিতে প্রতিষ্ঠিত করা।
এ লক্ষ্য সামনে রেখে,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি স্বতন্ত্র পার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখতেই আমার এ পদক্ষেপ নেওয়া। আমি ছাত্রজীবনে রাজনীতির প্রতি আকৃষ্টই হয়েছিলাম জাতির পিতার আদর্শকে ভালোবেসে। তাঁর আদর্শ এবং মাননীয় নেত্রীর দিক-নির্দেশনা অনুসরণই আমার রাজনৈতিক পরিচয়। আমি- কখনোই কোনো প্ররোচনা বা লোভের বশবর্তী হয়ে নৌকার পক্ষ্য থেকে সরে দাঁড়াইনি। আমার আদর্শের
বিরুদ্ধে কখনও সমঝোতা করিনি এবং করবোও না, এবারো তার ব্যাতিক্রম হবেনা। আমি সব সময়ই নৌকার সমর্থক ছিলাম এবং আজীবনই থাকবো।
বিগত নির্বাচন গুলোতেও নিশ্চয় আপনারা নৌকার প্রতি আমার আনুগত্যের প্রমাণ পেয়েছেন।
কিন্তু গত ১৭ই ডিসেম্বর ছিলো মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।কিছু অনাকাঙ্খিত জটিলতার কারণে আমার স্বতন্ত্র প্রার্থীতার মনোনয়ন পত্র প্রত্যাহার করা সম্ভব না হলেও আপনারানিশ্চই জানেন যে, নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই আমি বলে এসেছি নৌকার মনোনয়ন যিনি পাবেন নৌকার স্বার্থে
আমি অবশ্যই তাঁর পক্ষেই থাকবো।আজকে এখানে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে নৌকা প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই মূহুর্ত থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিচ্ছি।
উল্লেখ্য,গত রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের তিন স্বতন্ত্র প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৷
তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মারুফুল ইসলাম ঝলক, স্বতন্ত্র প্রার্থী এরফান হোসেন, স্বতন্ত্র প্রার্থী রাবিয়া সুলতানা ৷ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...