নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ ৫ টি আসনের  ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / নারায়ণগঞ্জ ৫ টি আসনের  ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন দলের প্রার্থীদের রয়েছে নানান অভিযোগ এবং উন্নয়ন প্রতিশ্রুতি।
সোমবার সকালে সাড়ে দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছ থেকে হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নেন গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপি’র প্রার্থী সোনালী আঁশ এডভোকেট তৈমুর আলম খন্দকার, স্বতন্ত্রী প্রার্থী কেটলি মার্কা শাজাহান ভূঁইয়া, ঈগল মার্কা গোলাম দস্তগীর পাপ্পা সহ বিভিন্ন দলের ৯ জন।
নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নেন একেএম সেলিম ওসমান।
তৃণমূল বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন একমাত্র বিরোধী দল তৃণমূল বিএনপি। জাতীয় পার্টি অনেক রং ঢং এর পর সরকারি দলের অনুকম্পা নিয়ে নির্বাচন করছে। ১৪ আগেই সরকারের শরিক দল। একটি তিনি জানান প্রাণমন তো পার্লামেন্ট গঠন করার জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার জনগণ তৃণমূল বিএনপিকে ভোট দেবেন বলে জানান।
আর নতুন পুরাতন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পেয়ে প্রতিক্রিয়া বলেন, নির্বাচিত হলে দেশের উন্নয়ন ধারাবাহিকতা উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখে অর্থ সামাজিক উন্নয়ন জনগণের কল্যাণে কাজ কাজ করে যাবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা । সোমবার ( ১৮ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনেক প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিরা প্রতীক বুঝে নেন । আওয়ামীলীগ , জাতীয় পাটি , তৃণমূল বিএনপিসহ ১৩ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন । জেলা নির্বাচন অফিসের তথ্যমতে , প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীরা হলেন , নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ ) আসনে গোলাম দস্তগীর গাজী ( নৌকা , আওয়ামী লীগ ) , তৈমুর আলম খন্দকার ( সোনালী আঁশ , তৃণমূল বিএনপি ) , শাহাজাহান ভুইয়া ( কেটলি , স্বতন্ত্র ) , গাজী গোলাম মর্তুজা ( ঈগল , স্বতন্ত্র ) , মো : হাবিবুর রহমান ( আলমিয়া , স্বতন্ত্র ) , মো . জোবায়ের আলম ( গোলাপ ফুল , জাকের পাটি ) , মো : সাইফুল ইসলাম ( লাঙ্গল , জাতীয় পাটি ) , মো : জয়নাল আবেদীন চৌধুরী ( ট্রাক , স্বতন্ত্র ) , একেএম শহিদুল ইসলাম ( চেয়ার , ইসলামি ফ্রন্ট বাংলাদেশ ) ।
নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার ) আসনে নজরুল ইসলাম বাবু ( নৌকা , আওয়ামী লীগ ) , মো : আবু হানিফ হৃদয় ( সোনালী আঁশ , তৃণমূল বিএনপি ) , শাহজাহান ( গোলাপ ফুল , জাকের পার্টি ) , আলমগীর সিকদার লোটন ( লাঙ্গল , জাতীয় পার্টি ) , শরিফুল ইসলাম ( ঈগল , স্বতন্ত্র ) ।
নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁ ) আসনে কায়সার হাসনাত ( নৌকা , আওয়ামী লীগ ) , লিয়াকত হোসেন খোকা ( লাঙ্গল , জাতীয় পার্টি ) , মো : মজিবুর রহমান মানিক ( ফুলের মালা , বাংলাদেশ তরিকত ফেডারেশন ) , মোহাম্মদ আসলাম হোসেন ( একতারা , বাংলাদেশ সুপ্রিম পার্টি ) , এবিএম ওয়ালিউর রহমান খান ( নোঙ্গর , বিএনএফ ) , নারায়ণ দাস ( কুলা , বিকল্প ধারার বাংলাদেশ ) , মো : আরিফ ( ছড়ি , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ) , এ.এইচ.এম মাসুদ ( ঈগল , স্বতন্ত্র ) ।
নারায়ণগঞ্জ -৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনে শামীম ওসমান ( নৌকা , আওয়ামী লীগ ) , মো : সৈয়দ হোসেন ( মশাল , সমাজতান্ত্রিক দল জাসদ ) , মো : আলী হোসেন ( সোনালী আঁশ , তৃণমূল বিএনপি ) , মো : মূরাদ হোসেন জামাল ( গোলাপ ফুল , জাকের পার্টি ) , মো : সেলিম আহমেদ ( একতারা , বাংলাদেশ সুপ্রিম পার্টি ) , মো : হাবিবুর রহমান ( চেয়ার , ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ) , মো : শহীদ উন নবী ( আম , ন্যাশনাল পিপলস পার্টি ) , গোলাম মোর্শেদ রনি ( ডাব , বাংলাদেশ কংগ্রেস ) ।
নারায়ণগঞ্জ -৫ ( সদর – বন্দর ) আসনে একেএম সেলিম ওসমান ( জাতীয় পার্টি ) , এএমএম একরামুল হক ( চেয়ার , ইসলামি ফ্রন্ট বাংলাদেশ ) , মো : আব্দুল হামিদ ভাষানী ভূইয়া ( সোনালী আঁশ , তৃণমূল বিএনপি ) , ছামসুল ইসলাম ( একতারা , বাংলাদেশ সুপ্রিম পার্টি ) ।
নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ৪৫ জন প্রার্থী । এরমধ্যে যাচাই – বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করায় প্রার্থী ছিল ৩৮ জন।
এর পর নারায়ণগঞ্জ -২ আসনে আপীল করে একজন প্রার্থীতা ফিরে পেলে নোট প্রার্থী হয় ৩৯ জন।  রোববার ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিনে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশে নিচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...