নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   ভোট চাইনা উঠান বৈঠকে বল্লেন – শামীম ওসমান 
জাতীয় নির্বাচন / ভোট চাইনা উঠান বৈঠকে বল্লেন – শামীম ওসমান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে নৌকা মনোনীত প্রার্থী শামীম ওসমানের নির্বাচনী গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) বাদ মাগরীব কাশিপুর ইউপির ৩নং ওয়ার্ডের ভোলাইল টাওয়ারপাড় এলাকায় এ নির্বাচনী গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবীন আওয়ামীলীগ নেতা মো.ইউনুস মেম্বারের সভাপতিত্বে উক্ত গনসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম.সাইফউল্লাহ বাদলসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি শামীম ওসমান বলেন, আমি এখানে ভোট চাইতে আসিনি এসেছি আপনাদের কাছে দোয়া চাইতে। দুইদিন পুর্বের একটি ঘটনায় আমাকে এখনও মর্মাহত করছে যা আমি এখনও ভুলতে পারছিনা। সেই ট্রেনের ভেতরে অগ্নিসংযোগ করে প্রায় ৪জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় মর্মান্তিক দৃশ্যটি হচ্ছে সন্তানকে বাচাঁতে গিয়ে মা ও তার তিন বছরের শিশুটিও পুড়ে অঙ্গার হয়ে যায়। তিনি আরও বলেন, ১৩শত কোটি টাকা দিয়ে ডিএনডি প্রজেক্টের কাজ হচ্ছে,২৬ শত কোটি টাকা ব্যায়ে প বটী থেকে মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মান হচ্ছে যা শেখ হাসিনা ছাড়া অন্য কারোর পক্ষে এমন উন্নয়ন স্ভব না। আমার নির্বাচনী এলাকায় ১২৫ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মান করেছি,২৫০ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয় নির্মান করাসহ প্রায় ফতুল্লা এলাকায় ৬০০ কোটি টাকার উন্নয়ন করেছি। আরও দেড় শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। এরপর আমার নির্বাচনী এলঅকায় আরও কোন উন্নয়নমুলক কাজ করতে হবেনা। তিনি আরও বলেন, আর মাত্র ৫শত কোটি টাকা প্রয়োজন সেটা আনতে আমার বেশী সময় লাগবেনা। নেত্রীর কাছে আর নিয়ে আসবো। আমি কারোর কাছে ভোট চাইবোনা। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে শামীম ওসমান উপস্থিত নারী-পুরুষকে আল্লাহর কসম কেটে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য শপথ করান।

কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডে যুবলীগের সাধারন সম্পাদক জানে আলম বাদশার সার্বিক তত্ত¡াবধানে গনসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইউব আলী,সাধারন সম্পাদক আবদুস সাত্তার,সহ-সভাপতি ফারুক আহম্মেদ,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান,মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খবিরউদ্দিন খোকন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...