নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে – সেলিম ওসমান
আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে – সেলিম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমান বলেছেন, আপনারা আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে যাবেন। লাঙ্গল মার্কায় ভোট দিবেন। আর মনে করবেন একটা সিল দিলেন একটা দেশওদ্রহীকে হত্যা করলেন। তিনি আরো বলেন,  আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে। শেখ হাসিনার জয়ী মানে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার যে চ্যালেঞ্জ কেউ আর তা ব্যহত করতে পারবে না।

আমার খালা, চাচি, ফুফুরা বলেন ওই সেলিম ওসমান এত কথা কও, এত বছর এমপি আছিলা আমাদের গ্যাসটা গেল কই, গ্যাসটা কেন দেওনা। আচ্ছা আমি এখন যদি বলি আল্লাহ ঝপ ঝপাইয়া বৃষ্টি দেও, বৃষ্টি হেব?  এখন আমি যদি বলি চৈত্র মাসের গরম দেও, গরম হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্যাসের উৎপত্তি করেছে। এই গ্যাস বাংলাদেশের মানুষ ১০০ বছর এটাকে ব্যবহার করতে পারত। অনেকে বলেছেন আমি নাকি ৮০% কাজ করেছি।আমি করোনা ও ইউক্রেনের যুদ্ধের কারনে উন্নয়ন করতে পারি নাই। আমি মাত্র ২০% কাজ করেছি। বন্দরে ৫টি ইউনিয়নে ৫টি স্কুল করেছি। আমাকে নির্বাচিত করেন আমি উন্নয়ন করব। পরিশেষে আমি সকলে দোয়া চাই।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর সমরক্ষেত্রে জাতীয় পার্টি নারায়নগঞ্জ ৫ (সদর- বন্দর) আসনের জনগন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তবে তিনি এ কথা বলেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু সভাপতিত্বে নির্বাচনী জনসভায়  বক্তব্য রাখেন সাবেক এমপি হোসনে আরা বাবলি, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সংসদ সদস্য প্রাথী সেলিম ওসমানের সহধর্মিনী  নাসরিন ওসমান, সংসদ সদস্য প্রাথী ছোট বোন নিগার সুলতান,জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, বন্দর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম,এ রশীদ ও একই কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কামাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ,নারায়নগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন,  নাসিকের সাবেক মহিলা  কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি প্রমুখ।

নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন,  বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধ আব্দুল লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এ সালাম, মহানগর জাতীয় পার্টি সভাপতি দুলাল,বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ,কে, এম ইব্রাহিম কাশেম, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদসহ নারায়নগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টি  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...