নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   জালকুড়ি মাদবর বাজারে শামীম ওসমানের  নির্বাচনী উঠান বৈঠক 
উঠান বৈঠক / জালকুড়ি মাদবর বাজারে শামীম ওসমানের  নির্বাচনী উঠান বৈঠক 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসিক ৯নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় পূর্ব জালকুড়ি মাদবর বাজার সংলগ্নে পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আয়োজন এবং নাসিক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইস্রাফিল প্রধানের সার্বিক পরিচালনায় উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।উঠান বৈঠকে শামীম ওসমান বলেন, আমরা কষ্ট করি যেন আমাদের বাচ্চারা ভাল থাকে।

এ সমাজের সমস্যা একটা পুরুষ রাতের দশটার সময় বাইরে গেলে বাবা মা কিছু বলে না। কিন্তু একটা মেয়ে বের হতে চাইলে বাবা মা না করে। কেন, রাস্তায় কী নরপশু থাকে। আমরা তো ছোটবেলায় এটা দেখিনি। সেসময় কোন সমস্যা ছিল না। এখন কেন এ সমস্যা। এর মূল কারণ মাদক, সন্ত্রাস। এবার আমি চিন্তা করেছি মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে চাই। আমরা নির্বাচনের পরে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বন্ধ করতে জনগণকে সাথে নিয়ে আমরা মানুষকে সচেতন করবো। পাশাপাশি যেসকল ছেলে মেয়েদের টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায় তাদের জন্য ব্যাবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ক্যাম্প করবো।তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আপনাদের কাছে আহ্বান। আগামী চার তারিখ জাতির পিতার কন্যা নারায়ণগঞ্জে আসবে। সেদিন লক্ষ লোকের সমাবেশ হবে।

আমরা সমাবেশটা সেভাবে করতে পারলে আগামী এক বছরে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে কোন সমস্যা আর থাকবে না।এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু সহ আরো উপস্থিত ছিলেন, বদিউজ্জামাল বদু, সিরাজ উদ্দিন, মোবারক, শাহাবুদ্দিন, দেলু, সালাউদ্দিন, রাজু আহমেদ, আশা, শাকিল ও কালাম সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...