নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   নির্বাচনী আচরনবিধি লঙ্গন করে শাহজাহানের প্রচারণা
লঙ্গন / নির্বাচনী আচরনবিধি লঙ্গন করে শাহজাহানের প্রচারণা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আজ গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ—১ আসনে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ও তার কর্মীরা। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ও কৈশাব এলাকায় এই গণসংযোগ করেন তারা। এসময় প্রচারণার ছবি তুলতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ এবং কয়েকজন ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেয় শাহজাহানের অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আধুরিয়া ও কৈশাব এলাকায় শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গণসংযোগ করেন শাহজাহান। এসময় তিনি তার ব্যবহৃত গাড়িটি মূল সড়কের পাশে রেখে রিকশায় চড়ে কয়েকজন নেতাকর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, শাহজাহান ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা বিলি করেছেন। এসময় কেউ যেন মোবাইল ফোন বের না করে, সেই জন্য সতর্ক অবস্থানে ছিলেন তার কর্মীরা।

 

আধুরিয়া এলাকার একটি সেলুনের মালিক নরসুন্দন (নাপিত) জানান, গণসংযোগ করার সময় এলাকার মহিলাদের সাথে কথা বলেন শাহজাহান। এসময় তার গণসংযোগের ছবি তুলতে দেননি তার লোকজন। বরং শাহজাহানের গণসংযোগের ভিডিও করায় এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয়া হয়।

এদিকে, খবর কৈশাব এলাকায় সাংবাদিকরা ছুটে গেলে শাহজাহানের কর্মীরা সাংবাদিকদের বাধা প্রদান করেন। এমনকি মোবাইল বা ক্যামেরা বের করতে দেয়া হয়নি।

এদিকে, গণসংযোগ শেষ করে শাহজাহান ঢাকা—সিলেট মহাসড়কে রিকশা যোগে গাড়ির সামনে এসে সাংবাদিকদের দেখে দ্রুত গাড়িতে উঠে চলে যান।

পরবর্তীতে এই বিষয়ে জানতে শাহজাহানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, আজ সকাল ৮টার পর থেকে কেউ—ই কোনো ধরনের প্রচার—প্রচারণা চালাতে পারবে না। যদি কেউ আইন ভঙ্গ করে প্রচারণা চালায়, তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

এদিকে, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘প্রচারণার ৩টি ছবি পেয়েছি। এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...