নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল
 প্রচ্ছদ   রাজনীতি   প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
প্রতিষ্ঠা বার্ষিকী / প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরন সহ নানা কর্মসূচী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ১০ জানুয়ারি, ২০২৪ বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় সড়ক অব্যবস্থাপনায় কাঠামোগত হত্যাকান্ডের শিকার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা সৌভিক করিম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা সংগঠক শাহরিয়াজ শুভ্র,
নারায়ণগঞ্জের সন্তান ত্বকি, চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম শহীদ শাওন সহ অপরাজনীতির নাশকতার শিকার সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈকত আরিফ, জেলা সহ-সভাপতি সাঈদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন, দপ্তর সম্পাদক ছাত্রনেতা সাকিব হাসান সানি, অর্থ সম্পাদক ছাত্রনেতা মৌমিতা আক্তার, প্রচার সম্পাদক ছাত্রনেতা অপূর্ব রায়, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা সায়হাম আযমিসহ শাখা সংগঠক-কর্মীরা।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈকত আরিফ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে নবায়ন করতে জনগণের সমস্ত দাবি উপেক্ষা করে আরো একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছে। দেশের মানুষ প্রহসনের এই নির্বাচন প্রত্যাখান করেছে। ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ আজ বিপর্যস্ত। নতুন শিক্ষাক্রমের নামে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিপর্যস্ত করা হচ্ছে। এরকম ভয়াবহ পরিস্থিতির মাঝে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে।
১৯৮৫ সালের ১০ জানুয়ারী স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মাঝে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন গঠিত হয়। ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই এদেশের ছাত্রসমাজ-গণমানুষের প্রত্যেকটি ন্যায়সঙ্গত সংগ্রামে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থেকেছে, নেতৃত্ব দেবার চেষ্টা করেছে। বর্তমান ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে শক্তিশালী করতেও ছাত্র ফেডারেশন নেতৃত্বমূলক ভূমিকা পালনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ ৩৮ বছরের লড়াইয়ের পথে আমাদের অসংখ্য সহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, গুলির মুখোমুখি দাঁড়িয়েছেন কিন্তু আমরা কখনো আপোষ করিনি। সামনের দিনেও সেই লড়াইয়ের ধারাবাহিকতায় ছাত্র ফেডারেশন বাংলাদেশের ছাত্রসমাজ ও গণমানুষের স্বার্থের পক্ষে লড়াই অব্যাহত রাখবে।
এসময় জেলা সভাপতি ফারাহানা মানিক মুনা অঙ্গিকার করে বলেন,  ‘এই চলমান ফ্যাসিজমের বিপরীতে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যাবস্থা তথা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে সাহসিকতার সাথে ছাত্র-তরুন সমাজকে সংগঠিত করার কাজ ছাত্র ফেডারেশন এগিয়ে নেবে।
আমরা বিশ্বাস করি, ছাত্র-তরুণরা বাংলাদেশের প্রধান নিয়ামক শক্তি। আমরা ছাত্ররা আমাদের ঐতিহাসিক-রাজনৈতিক কর্তব্য পালনে নিয়োজিত থাকবো।’
আলোচনা সভার পরবর্তীতে কার্যালয়ে কেক কাটা হয়। এরপর সন্ধ্যা ৬টায় শহরের পথে-ঘাটে থাকা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...