নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

শপথ নেওয়ার ছয় সপ্তাহের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বৃহস্পতিবার তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাস। এর ফলে তিনি হয়ে গেলেন যুক্তরাজ্যের সবচেয়ে স্বল্প মেয়াদী প্রধানমন্ত্রী। এর আগে ১৮২৭ সালে জর্জ ক্যানিং ১১৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপর অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় মিনি বাজেট হাজির করেন ট্রাস। তবে তার এই বাজেট অর্থবাজারে আরও অস্থিরতা সৃষ্টি করে, যার জেরে দুজন মন্ত্রীকে হারান ট্রাস। দলের মধ্যে ট্রাসের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন শুরু হয়। চলতি সপ্তাহে একাধিক এমপি খোলাখুলিভাবে ট্রাসকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন ট্রাস। আগামী সপ্তাহের মধ্যেই দলের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগ মুহূর্তে  ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর অফিসের দরজার বাইরে সংবাদ সম্মেলনে ট্রাস স্বীকার করেছেন, তিনি দলের নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি।

ট্রাস বলেছেন, ‘আমি অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময়ে ক্ষমতায় এসেছিলাম। পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে তাদের বিল পরিশোধ করবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল, ইউক্রেনে পুতিনের অবৈধ যুদ্ধ আমাদের পুরো মহাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং আমাদের দেশকে অনেক দিন ধরে নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে আটকে রাখা হয়েছে। এসব পরিবর্তনের জন্য আমি কনজারভেটিভ পার্টির সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছি। ….আমি স্বীকার করছি, যার জন্য দল আমাকে নির্বার্চিত করেছে, পরিবর্তিত পরিস্থিতিতে আমি তা পূরণ করতে পারিনি।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...