নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারী নির্যাতন মামলায় যৌতুকলোভী স্বামী শোয়াইব ও দেবর সামিউর গ্রেফতার 
গ্রেফতার / নারী নির্যাতন মামলায় যৌতুকলোভী স্বামী শোয়াইব ও দেবর সামিউর গ্রেফতার 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় যৌতুক লোভী স্বামী শোয়াইব রহমান এবং  দেবর সামিউর রহমান শোয়াইব নামের দুইজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ । গত শনিবার দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেফতারকৃত শোয়াইব এবং সামিউর দেওভোগ পানির ট্যাংকি এলাকার হাফিজুর রহমানের ছেলে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহীদুল ইসলাম জানান , ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় শোয়াইব এবং সামিউর রহমান নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে । মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে । মামলার বাদী গিয়াসউদ্দিন ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ্য করেন , গত ৫ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক রেজিষ্ট্রি কাবিন মূলে সামাজিক ভাবে শোয়াইবের সাথে তার মেয়েকে পারিবারিক ভাবে বিবাহ দেয়া হয় । বিবাহের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও আসবাবপত্র এবং সাংসারিক জিনিসপত্র সহ ৮ লক্ষ টাকার মালামাল প্রদান করা হয় ।
তাহাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান মুসাব রাইয়ান ( ২ ) জন্ম গ্রহণ করে । এরপর কিছুদিন পর থেকে যৌতুকলোভী স্বামী শোয়াইব এবং দেবর সামিউর এবং শাশুরি পাঁচলাখ টাকা যৌতুক দাবী করে তার মেয়েকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল । তার একমাত্র নাতির কথা চিন্তা করে তার মেয়ে সংসার টিকাইয়া রাখার জন্য সকল অত্যাচার নির্যাতন সহ্য করিয়া আসিতেছিল । এক পর্যায়ে বিবাদীদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে যৌতুক লোভী স্বামী শোয়াইবসহ তার পরিবারকে দুই লাখ টাকা প্রদান করা হয় । এর কিছুদিন না যেতেই পূনরায় যৌতুকলোভী স্বামীসহ তার পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তার মেয়েকে মানষিক টর্চার করে আসছিল । তার মেয়ে দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় অভিযুক্ত যৌতুক লোভী স্বামী শোয়াইব ও তার মা এবং ছোট ভাই সামিউর রহমান তার মেয়েকে অমানবিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয় ।
গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় এবং অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়ীতে নিয়ে আসেন । ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মামলার সত্যতা স্বীকার করে বলেন , এজাহারভুক্ত ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে । এদিকে এগাকাাসী সূত্রে জানা যায় , যৌতুকলোভী স্বামীসহ তার পরিবারের সদস্যরা জামায়াত শিবির রাজনীতির সাথে জড়িত । বিভিন্ন সময় তাদের বাড়ীতে অচেনা ব্যাক্তির আনাগোনা বেড়ে যায় । নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে তাদের নেতৃত্বে নাশকতা করা হয় বলেও অভিযোগ করেন । এছাড়া যৌতুকলোভী স্বামী শোয়াইবসহ তার পরিবারের সদস্যরা তেমন মেলামেশা করতেন না । এলাকাবাসী আক্ষেপের সাথে বলেন , শোয়াইবসহ তার পরিবারের সদস্যরা শিক্ষায় প্রতিষ্ঠা লাভ করলেও সামাজিকভাবে তারা স্বীকৃতি নন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...