নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   ফতুল্লায় ইউপি নির্বাচনে ভোটারদের দ্বারে মীর সোহেল
প্রস্তুতি / ফতুল্লায় ইউপি নির্বাচনে ভোটারদের দ্বারে মীর সোহেল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্ক ঃ ফতুল্লা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই শুরু হয়েছে প্রার্থীদের পদচারনা। তবে সব প্রার্থীকে ভোটারের দ্বারে দ্বারে না দেখা গেলেও দেখা মিলছে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীকে।

ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান শূন্য ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান হওয়ার দৌড়ে আওয়ামীলীগের একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। ক্ষমতাসীনদল ছাড়াও দলের বাইরে থেকেও নির্বাচনে অংশ নেয়ার প্রস্ততি নিচ্ছে একাধিক ব্যক্তি। ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম বেশ আলোচিত হচ্ছে। তবে ফতুল্লা ইউনিয়নবাসী স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ক্লিন ইমেজের, জনবান্ধব এবং গ্রহণযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাচ্ছেন।

এবারের উপনির্বাচনে বেশ কয়েকজনের নাম উঠে আসলেও ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। এছাড়াও প্রার্থীদের তালিকায় রয়েছে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হক,থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার কাজী মাঈন উদ্দিন, যুবলীগ নেতা আজমত আলীসহ অনেক প্রার্থী।

ভোটের মাঠে এদের মধ্যে মীর সোহেল আলী ও কাজী মাঈন উদ্দিন ক্লিন ইমেজের মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। ইউনিয়নবাসীর কাছে তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। আলোচিত প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে মীর সোহেল অতীতেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। দলমত নির্বিশেষে তিনি অধিকাংশের পছন্দের ব্যক্তি। এছাড়া চেয়ারম্যান হিসেবে কাজী মাঈন উদ্দিন এবং আজমত আলীও রয়েছেন ফতুল্লাবাসীর পছন্দের তালিকায়।

এদিকে অঅগামী ৯ মার্চ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সাধারন ভোটারের কাছে ক্লিন ইমেজের ব্যক্তিত্ব মীর সোহেল আলী ক্রমেই জনপ্রিয়তার প্রিয়মুখে রুপান্তিত হচ্ছেন। সাধারন মানুষের সুখ-দুঃখের সার্বক্ষনিক সঙ্গী হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যে কোন প্রকারের সহযোগিতায় মীর সোহেল আলী বরাবরই প্রথমে থাকেন বলে জানান সাধারন ভোটাররা।

ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারন ভোটারদের মতে প্রয়াত চেয়ারম্যানের পর মীর সোহেল আলীই চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী। রবিবার এ দুটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারনায় বের হয়ে সাধারন ভোটারদের ভালবাসায় সিক্ত মীর সোহেল বলেন, আমি আপনাদের ভালবাসায় সত্যিই আবেগআপ্লুত। আপনারা যেভাবে আমাকে কাছে টেনেছেন আশা করি ৯ তারিখের নির্বাচনের দিন আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে আমাকে আপনাদের সেবক হিসেবে নিযুক্ত করবেন।

সাধারন ভোটারদের দাবী, আমরা চাই ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনটি হস্তক্ষেপবিহীন একটি সুষ্ঠ নির্বাচন হউক। যেখানে আমরা আমাদের মনমতো একজন প্রার্থীকে মুল্যবান ভোটের মাধ্যমে আগামী দিনের জন্য আমাদের অভিভাবক হিসেবে নির্বাচিত করবো। যার মাধ্যমে আমরা আমাদোর সকল সমস্যা সমাধান করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...