নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   সেন্টমার্টিনে ভ্রমনে গিয়ে বনবিভাগের নারী কর্মকর্তা নিখোঁজ
নিখোঁজ / সেন্টমার্টিনে ভ্রমনে গিয়ে বনবিভাগের নারী কর্মকর্তা নিখোঁজ
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সেন্টমার্টিন দ্বীপেভ্রমণে গিয়ে বনবিভাগের নারী কর্মকর্তা মাহমুদা আক্তার হ্যাপী (৩১) নিখোঁজ হয়েছেন। ৪১তম বিসিএস ক্যাডার এবং ঢাকা বনবিভাগে কর্মরত আছেন।
রোববার থেকে তার খোঁজ মিলছে না বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুকুর রহমান।
তিনি জানান, ‌‘গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যায়।
সে টিমে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল কয়েকটি রিসোর্টে উঠেন।
তিনি জানান, ‘রোববার সকালে হ্যাপী বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান।
কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উসমান গনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মাহমুদা আক্তার হ্যাপীসহ তিন বান্ধবী একসাথে সেন্টমার্টিন দ্বীপের একটি হোটেলের কক্ষে ছিলেন। সেদিন রাতে হ্যাপী সবার আগে ঘুমিয়ে গেলেও অন্য দুই বান্ধবীর ঘুমাতে দেরি হয়।
আর ওই দুই বান্ধবী সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে রুমে হ্যাপী নেই। তার কাপড় চোপড় ও ব্যাগ গোছানো। পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নাম্বার থেকে একটি ম্যাসেজ আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব’। এরপর থেকেই হ্যাপীর আর কোনো হদিস নেই।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হ্যাপীর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে তার সর্বশেষ অবস্থান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট। আমরা তার অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...