নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায় – হুইপ নজরুল ইসলাম বাবু
বিশ্লেষণ উক্তি / আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায় – হুইপ নজরুল ইসলাম বাবু
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি বলেছেন, এই গরীব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সাথে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সাথে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়। কারণ বঙ্গবন্ধু এমন একজন মানুষ শেখ হাসিনাকে আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যে চাকা আল্লাহ ঘুরিয়ে দিবেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের আয়োজনের তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ নজরুল ইসলাম বাবু এমপি তার বক্তব্যে এসব কথা বলেন।
মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, পরিচালক মাহাবুব খান হিমেল, মেয়র সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহিদা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।


জনগণের উদ্দেশে হুইপ নজরুল ইসলাম বাবু এমপি বলেন, যারা দলাদলি করে, দু-নম্বরি করে, ঢাকা সিলেট মহাসড়কে চুরিটুরি করে পাঁচরুখীতে গাড়িতে আগুন দেয়, তাদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই। কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি এসব ছেড়ে দিবেন। যার যেটা দরকার আমাদের মেম্বার, চেয়ারম্যান নেতারা রয়েছেন আমরা সব কাজ সমাধান করে দেব। আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোন ভাঙ্গা রাস্তা থাকবে না। আগামী ডিসেম্বরে আগে দুই গাড়ি এক সাথে চললে থামতে হবে এমন রাস্তা রাখবো না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...