নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারয়ণগঞ্জে ১১ টি লায়ন্স ক্লাবের ব্যাপক সেবামূলক কর্মসূচী পালন
নারয়ণগঞ্জে ১১ টি লায়ন্স ক্লাবের ব্যাপক সেবামূলক কর্মসূচী পালন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নানা রকম সেবামূক কাজের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে লায়ন ক্লাবের অক্টোবর সেবা মাস সমাপ্ত হয়েছে। আজ শনিনার বন্দর নবীগঞ্জ প্রাইমারী স্কুল মাঠে দিনব্যাপি এ সেবা কার্যক্রম পালন করা হয়। অনুষ্ঠান কর্মসূচীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, সাড়ে পাঁচশ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন, অসচ্ছল মানুষের মাঝে ১৭ টি গবাদি পশু গরু ছাগল বিতরন, ৭টি ভ্যান গাড়ি বিতরন, ৬টি হুইল চেয়ার, ১৭ টি সেলাই মেশিন, এক হাজার কম্বল, ও সাড়ে পাঁচশ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। বিনামূল্য স্বাস্থ্য সেবায় রেগিদের চিকিৎসা সেবায় চক্ষু পরীক্ষা, দন্ত চিকিৎসা, ডায়াবেটিকস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয় করা হয় এবং বিনামূলে ঔষুধ বিতরন করা হয়। সেবা কর্মসূচীতে নারায়ণগঞ্জ বেইজের ১০ টি ও ঢাকা থেকে ১টি মোট ১১ টি লায়ন্স ক্লাব তাদের নিজ নিজ সেবামূলক কাজ নিয়ে অংশগ্রহন করেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ৩১৫/এ ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, প্রক্তন গভর্নর লায়ন মোঃ নাছির উদ্দিন, প্রথম ডিস্ট্রিক্ট ভাই গভর্নর লায়ন মোহাম্মদ বশির উল্লাহ। দ্বিতীয় ডিস্ট্রিক্ট ভাই গভর্নর লায়ন মোঃ হানিফ, নারায়ণগঞ্জ কো অর্ডিনেটর লায়ন সাইদুল্লাহ হৃদয় বক্তব্য রাখেন। এসময় লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ও জেলার বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিথ ছিলেন।

২২-১০-২০২২

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...