নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব
প্রতিষ্ঠাবার্ষিকী / লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দক্ষিণ কেরাণীগঞ্জের কোল্ডার ব্রাহ্মণগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৫ মার্চ সকালে অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক এবং জয়া রাণী মন্ডল। এসময় দুপুরে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন, মনন সাহিত্য সংগঠনের সভাপতি কবি এস এ শামীম।বিকালে আশ্রম প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি হরিদাস ঘোষের স্ত্রী কণিকা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সহকারী সম্পাদক হারাধন চন্দ্র দে। আলোচনা সভায় মন্দির কমিটির কোষাধক্ষ্য শ্রী অবিনাশ রক্ষিতের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নকুল বর্মন, অনুভব দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সভাপতি মদন মোহন সরকার, বাসুদেব ভক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ হিন্দু যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন গোস্বামী পুলক, ডা. ঋষিকেশ জয় দাস, ডা. পরেশ চন্দ্র মন্ডল ও নারায়ণ চন্দ্র কর্মকার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার।

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শ্রী জীবন সরকার, কার্যকরী সহ-সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী, সহ-সভাপতি জহরলাল সরদার, সহ-সভাপতি রতন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাশ ও প্রচার সম্পাদক অখিল কর্মকার প্রমুখ। বক্তারা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শকে সকলের সামনে তুলে ধরেন। এসময় স্বর্গীয় কানাই লাল সরকার, চারুবালা সরকার, পন্ডিত রামদাস আচ্যার্য ও অরুণ দাসের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কন্ঠশিল্পী রঞ্জন কুমার দাস ও তার দল ধর্মীয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...