নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে বঙ্গবন্ধু ১০৪ তম জন্মদিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া
আলোচনা সভা / বন্দরে বঙ্গবন্ধু ১০৪ তম জন্মদিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যাগে বন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকেল ৪টায়  বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগের কার্যলয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন বলেন, ১৯২০ইং সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া অজয়পাড়া গায়ে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেছে। তিনি জন্মগ্রহন না করলে এ দেশে স্বাধীন হতো না। তিনি আরো বলেন, নির্বাচন করা বড় কথা নয়।

আমি ধান্দাবাজি বাটপারি বিশ্বাসী না। আমি আপনাদের বিশেষ ভাবে অনুরোধ জানাব আপনারা বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারন করে এগিয়ে যাবেন।  আপনারা সবাই একটু ধর্য  ধরেন। নিতীনিধারকরা যাকেই মনোনয়ন দিবেন আমরা তা মেনে নিয়ে তার পক্ষে কাজ করব। কিন্তু সে প্রার্থী হতে হবে আওয়ামীলীগ পরিবারের।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আমিরউজ্জামানের সভাপতিত্বে ও একই কমিটির সাধারণ সম্পাদক এ,কে,এম, ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল্লাহ বাবু, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদ ভূঁইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, জাতীয় যুবন শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলার সভাপতি  ইঞ্জিনিয়ার আরিফ,

কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ভাগ্নিা সোহেল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইসতিয়াক আহাম্মেদ,বন্দর থানা থ্রী হুইলার শ্রমিক কমিটির সাধারন সম্পাদক এবাদুল্লাহ, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর, দবি চৌধুরী, মিনহাজ উদ্দিন, শাহা জালালসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...