নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারা দেশে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারা দেশে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশে চার হাজার ৫৬৩টি টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে দেশের দক্ষিণাঞ্চলে মোবাইল নেটওয়ার্কে মারাত্মক বিঘ্ন ঘটে। ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়।মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাড়ে চার হাজার অচল টাওয়ারের মধ্যে সচল হয়েছে ৬৮৪টি।মোবাইল অপারেটরদের দেওয়া তথ্যে গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩টির মধ্যে ৫৩৪টি, রবির ১৩৬৭টির মধ্যে ৮০টি, বাংলালিংকের ১০৭৫টির মধ্যে মাত্র ২টি এবং টেলিটকের ৪৩৮টির মধ্যে ৬৮টি সচল করা গেছে।ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে। ঘূর্ণিঝড়টি মধ্যরাতে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানায় আবহাওয়া অফিস।এদিকে, মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এক বিবৃতিতে জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এমতাবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প পন্থায় ব্যাটারি এবং জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি আমরা।#

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...