নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   আড়াইহাজার সবজি বিক্রেতা হত্যা মামলার সন্দেহবাজন দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
আড়াইহাজার সবজি বিক্রেতা হত্যা মামলার সন্দেহবাজন দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আড়াইহাজার সবজি বিক্রেতা হত্যা মামলার সন্দেহবাজন দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।র‌্যাব-১১ আদমজীনগর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৭ অক্টোবর আড়াইহাজার গাউছিয়া মার্কেট সংলগ্ন ঝাউপড়া বাজার পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশনের সামনে থেকে মোঃ মোমেন (৩২) নামের একজন কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুড়ির আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আলমগীর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৭ তারিখ-০৭/১০/২০২২, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যার সাথে জড়িত আসামীদের সনাক্ত ও অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর সোনারগাঁও  থানার পরমেশ্বরদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে জড়িত সন্দেহে  সোহেল মোল্লা @ সোহেল (৩৪), ও মোঃ আরমান হোসেনকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের আড়াইহাজার থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...