নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   আন্দোলনের দাবি উপেক্ষা করে তিন নং ঘাটের বটগাছ উপড়ে ফেলার ঘটনায় নিন্দা
বৃক্ষ কর্তনের প্রতিবাদ / আন্দোলনের দাবি উপেক্ষা করে তিন নং ঘাটের বটগাছ উপড়ে ফেলার ঘটনায় নিন্দা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তিন নং ঘাটের বটগাছ উপড়ে ফেলার ঘটনায় নিন্দা। শনিবার  ২৩ মার্চ, ২০২৪ দুপুরে শীতলক্ষ্যা নদীর ৩নং মাছ ঘাট এলাকার পুরনো বটগাছটি বুল্ডোজার দিয়ে উপড়ে ফেলা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্প নির্মাণের নামে আগে একবার গাছটিকে কাটার উদ্যোগ নিলেও আন্দোলনের চাপে পুরোপুরি কাটতে ব্যর্থ হয় তারা। তবে আজ গাছটিকে পুরোপুরি গোড়া থেকে উপড়ে ফেলে নির্মাণাধীন প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনের কর্মীরা।
শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী সংগঠনের সমন্বয়কারী আরিফ বুলবুল ও সদস্য সচিব শুভ দেব এক যৌথ বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, আমরা নারায়ণগঞ্জের মানুষ হিসেবে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা আমাদের আপত্তির কথা জানিয়েছি। আমরা এক মাস যাবৎ আন্দোলন করলাম। তাদের কার্যালয়ে গেলাম। স্মারকলিপি দিলাম। অথচ তারা আমাদের একটি কথাও শুনলেন না। আমরা গতকাল কাটা গাছগুলোর জায়গায় নতুন চারা গাছ রোপণ করলাম। তারা আজ এসে বুল্ডোজার দিয়ে পুরো গাছটিকে উপড়ে ফেললো। এরকম প্রকৃতিধ্বংসী কার্য সম্পাদন করতে তাদের ন্যুনতম হাত কাঁপলো না। নদী ধ্বংস হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা বাঁচবো কি করে।
সরকারের উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে তারা আরও বলেন, যে প্রকল্প জীবনকে বিপন্ন করে তা কখনোই উন্নয়ন হতে পারেনা। আমরা তো প্রকল্পের বিরোধিতা করিনি৷ আমরা বলেছি, গাছগুলোকে রক্ষা করে প্রকল্পের পরিকল্পনা সংশোধন করতে। যাতে দুই ঠিক থাকে। তারা আমাদের কথা শোনার প্রয়োজনবোধ করলেন না। আমরা এমনই এক হতভাগা নগরবাসী যাদের কথার কোন মূল্যায়ন নেই। অথচ আমাদের জন্যই নাকি এসব উন্নয়ন হচ্ছে। যার কিছুই আমরা চাই না। তারা আমাদের কথা শুনবেন না এটাই অনুমেয় ছিলো। কারণ ভেতরকার খবর আমরা জানি। এখানে প্রকল্প মানেই লক্ষ-কোটি টাকার খেলা। একটি প্রকল্প পাশ করাতে পারলেই অনেকের পকেট ফুলেফেঁপে উঠবে। এগুলো আমরা সবই জানি।
তাই এতো তড়িঘড়ি। এরকম অসুস্থ সমাজেই আমরা বেঁচে আছি। যেখানে গাছ থাকবে না, নদী থাকবে না, পাখিরা থাকবে না। কতিপয় স্বার্থান্বেষী মানুষ সব গ্রাস করে নিবে। কিন্তু প্রকৃতি এর জবাব ঠিকই একদিন দিবে।
আমাদের যেটুকু করণীয় ছিলো আমরা করেছি। ক্ষমতা যাদের আছে তারা এর অপব্যবহার করেছে। নারায়ণগঞ্জবাসীর প্রবল আপত্তির মধ্য দিয়েই তারা তাদের কাজ করে যাচ্ছে। একদিন ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া বিআইডব্লিউটিএ কে একদিন কঠিন শান্তির মুখোমুখি হতে হবে। প্রাণ-প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোন কাজই শেষমেশ ভালো হয় না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...