নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা | হামলাকারী সালাউদ্দিনকে আটক
সন্ত্রাসী হামলা / দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা | হামলাকারী সালাউদ্দিনকে আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।

রোববার ৪ মে বেলা তিনটার দিকে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিকরা ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারী সালাউদ্দিনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের “প্রতিরোধ স্তম্ভ” রয়েছে। এই প্রতিরোধ স্তম্ভ কে ঘিরে দীর্ঘ দিন ধরে একটি চক্র ইট, বালু, পাথরের ব্যবসা করে আসছে। প্রতিরোধ স্তম্ভ দখল করে কারা ব্যবসা করছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে  আমাদের ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে

সাথে নিয়ে যাই৷ প্রতিরোধ স্তম্ভের সামনের ছবি তুলে আমরা স্থানীয়দের সাথে কথা বলার সময় সালাউদ্দিন, জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা নিজেদের পরিচয় দেয়ার পরও তারা হামলা বন্ধ করেনি। উল্টো আমাদের মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ভেঙ্গে দোকানে আটকে রাখে। আমাদের সহকর্মীরা খবর পেয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, অফিসের এসাইনমেন্ট কভার করতে যাওয়ার পর আমার দুই সহকর্মীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। যার নেতৃত্বে হামলা করেছে সেই সালাউদ্দিন নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমানের ক্যাডার ছিল।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। দুই দিন আগে সেই মামলায় জামিনে বের হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি দখল করে সালাউদ্দিন নামের এক ব্যক্তি বিগত আওয়ামী সরকারের শাসনামল থেকে এখানে ব্যবসা করছে। বছরে একটি দিন প্রশাসনের পক্ষ থেকে এখানে ফুল দিলেও অন্য দিন থাকে দখলে। প্রতিরোধ স্তম্ভ দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পুলিশ পাঠানো হয়। হামলাকারী সালাউদ্দিন কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...