নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   চালের দাম সহনশীল হয়ে আসছে – খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
খাদ্য উপদেষ্টা / চালের দাম সহনশীল হয়ে আসছে – খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবার বাম্পার বোরোধান উৎপাদন বেড়েছে, তাই  চালের দাম সহনশীল মাত্রায় আসছে। টিসিবির অনেক ভুয়া কার্ড বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড চালু করা হয়েছে।

এতে টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে। শনিবার (৩ মে). দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নবনির্মাণাধীন খাদ্য গুদাম (সাইলো) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। গম প্রসঙ্গে তিনি আরো বলেন, “মধ্যবিত্ত শ্রেণির অনেকেই এখন এক বেলা রুটি খান। দেশে বছরে গমের চাহিদা ৭০ লাখ টনের বেশি হলেও উৎপাদন মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারিভাবে হয়। সরকারি আমদানিকৃত গমের একটি অংশ ওএমএস (ওপেন মার্কেট সেল)-এ বরাদ্দ দেওয়া হয় এবং বাকি অংশ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারাগারসহ সরকারি সংস্থাগুলোতে সরবরাহ করা হয় বলে জানান উপদেষ্টা।

চাল ও আটার বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে, যাতে তারা উৎপাদনে আগ্রহী থাকে। চালের দাম ক্রমান্বয়ে কমলে আটার দামও সহনীয় পর্যায়ে আসবে।”
নির্মাণাধীন সাইলো এবং নতুন গুদামের কাজের অগ্ৰগতি পরিদর্শন
কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম
সিএসডির ব্যবস্থাপক  জনাব মুশফিকুর রহমান, সাইলো এর প্রকল্প পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান( উপসচিব ), এবং প্রজেক্ট ডাইরেক্টর মোঃ আমিনুল ইসলামসহ প্রজেক্ট ও অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...