নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশে
সমাবেশ / নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশে
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশে সিন্ডিকেট ভাঙ্গো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাওরেশনিং চালু করা সহ টিসিবির পণ্য বিক্রি বাড়ানোর দাবি জানানো হয়েছে। এই দুই দাবিতে আজ ২৪ মার্চ, ২০২৪ (রবিবার) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সভাপতিত্বে এবং মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলার অর্থ সম্পাদক নাজমা বেগম,

প্রচার সম্পাদক শুভ দেব, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন, কার্যকরী সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল, পেশাজীবি সংহতির সংগঠক ফাহাদ বাপ্পি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।অঞ্জন দাস বলেন, প্রতি বছর রোজা এলেই একটা অরাজক পরিস্থিতি শুরু হয়ে যায় পুরো দেশজুড়ে। রমজানকে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী করা হয়। এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দিশেহারা। তার উপর সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধি মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা।

সারাদিন রোজা রেখে মানুষ একটু ভালো খাবে সেই পরিস্থিতি নেই। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটা পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। খেঁজুর আর এখন মধ্যবিত্তরাও কিনতে পারেন না। গরীবের মাছ খ্যাত পাঙ্গাশের কেজিও প্রায় ৩০০ টাকা হয়ে গেছে। মানুষ কি করে খাবে। এসব দিকে সরকারের নজর নেই। তারা শুধু পারে বাজার মনিটরিং এর নামে নাটক মঞ্চায়ন করতে। অথচ কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ী তাদের আখের গুছানোর জন্য যখন মানুষের উপর খড়গ চালায় সেগুলো তারা দেখেন না। আসলে তাদের দলীয় লোকজনই এগুলোর মূল হোতা। শষ্যের মধ্যেই ভূত লুকায়িত।তিনি আরও বলেন,

টিসিবির পণ্য বিক্রির নামে মানুষের সাথে তামাশা করা হচ্ছে। প্রতিটি গাড়ির সামনে ১০০ জনের জন্য পণ্য থাকলে সেখানে লাইন দিচ্ছে ৩০০ জন। মানুষ অসহায়ের মতো হাত পেতে পণ্য নিচ্ছে। স্বাধীনতার এতোগুলো বছর পার হয়ে গেলেও আমরা এদেশে নাগরিকের মর্যাদা পাইনি। অনতিবিলম্বে টিসিবির পণ্য বিক্রি বাড়াতে হবে। রেশনিং পদ্ধতি চালু করতে হবে। নিত্যপণ্যের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়া সকল কলকারখানার শ্রমিকদের বিশ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে হবে। যাতে করে সে তার প্রয়োজনীয় সামগ্রী কেনার সময় পায়। এসবের দিকে নজর না দিয়ে জনগণের উপর নিপীড়ন চালাতে আসলে এর সমুচিত জবাব দেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...