নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   কর্মসূচি ছাড়াই নিরবে চলে গেল বন্দরে গণহত্যা দিবস
ব্যার্থতা কার ? / কর্মসূচি ছাড়াই নিরবে চলে গেল বন্দরে গণহত্যা দিবস
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ কোন কর্মসূচি ছাড়াই নিরবে চলে গেছে (৪ঠা এপ্রিল) বন্দরে গনহত্যা দিবস। প্রতি বছরে শহীদদের  স্মরনে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদের সমাধিতে পুষ্প অর্পন ও আলোচনা সভা আয়োজন করলেও
এবার কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।  এক কথা বলা যায় নিরবে কেটে গেছে বন্দরে গনহত্যা দিবস। আবার কেউ বলছে পবিত্র রমজানের৷ কারনে পালন হয়নি বন্দরে গনহত্যা দিবস।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের এই দিনে আলবদর, রাজাকার এবং বিহারীদের সহায়তায় নারায়ণগঞ্জের বন্দরে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছিল পাকিস্তানী হানাদার বাহিনী । বিভিন্ন গ্রাম থেকে ৫৪ জন হিন্দু-মুসলমান নিরীহ গ্রামবাসীকে ধরে এনে সিরাজউদদৌলা ক্লাব মাঠে ব্রাশ ফায়ারে হত্যা করে হানাদাররা। এরপর গান পাইডার ঢেলে আগুনে পুড়িয়ে দেয় মরদেহগুলো । সে দিনের কথা মনে হলে আজও  শিউরে ওঠেন স্থানীয়রা । প্রত্যক্ষদর্শী কাজী শহীদ জানান, ১৯৭১ সালের ৪ঠা এপ্রিল ভোরে  রাজাকার এবং স্থানীয় দোসরদের সহায়তায় শীতলক্ষ্যা নদী পার হয়ে বন্দর এলাকায় প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনী । ধ্বংসযজ্ঞ লীলায় উন্মত্ত হয়ে তারা পুড়িয়ে দেয় গ্রামের পর গ্রাম । এরপর নিরীহ মানুষদের ধরে এনে সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে।

এতে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়েন কেউবা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুযন্ত্রণায় কাতরাতে থাকেন। তাদের রক্তে ভিজে  যায় মাঠের সবুজ চত্বর। কিন্তু বর্বরতার এখানেই শেষ নয়। আশপাশের গ্রাম থেকে মুলি বাঁশের বেড়া এনে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয় ঘাতকেরা ।  নিমিষে পুড়ে ছাই হয়ে যায় আহত ও নিহত ৫৪ জন নিরীহ মানুষের দেহ।  গ্রামের অনেকেই দেখেছেন  এ  রোমহর্ষক নারকীয় দৃশ্য । বিকৃত হয়ে যাওয়ায় ৫৪ জনের মধ্যে শনাক্ত হয় মাত্র ২৫ জনের মরদেহ।  স্বাধীনতার ৫৩ বছর পরও থামেনি স্বজন হারাদের কান্না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...