নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার
গ্রেফতার / বন্দরে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মোঃ মনির হোসাইন
বাদী হয়ে বুধবার (২৪  ডিসেম্বর) সকালে ধৃত ২ অস্ত্রধারী সন্ত্রাসী বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(১২)২৫। ধৃতদের ওই দিন দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগরস্থ বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।


বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...