নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   নারায়ণগঞ্জের ৪ আসনে মোহাম্মদ আলী’র মনোনয়নপত্র জমা
মনোনয়ন জমা / নারায়ণগঞ্জের ৪ আসনে মোহাম্মদ আলী’র মনোনয়নপত্র জমা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাওয়া হলেও বিএনপি এ আসনটি শরীক দলের জন্য ছেড়ে দেয়।

পরে বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে এ আসনে বিএনপি জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেয়।
তবে, মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলী তারপরও মনোনয়নপত্র সংগ্রহ করেন। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে অনেকে ধারণা করলেও শেষ দিনে তিনি বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার দলীয় সমর্থক নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী বিএনপির কোনো পদে না থাকলেও ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও বিএনপি নেতৃত্বের ওই সরকারের মেয়াদ একমাসও টেকেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...