নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ঢাকা – সিলেট মহাসড়কে তিনচাকার অবৈধ যানবাহনের রাজত্ব 
দেখার কেউ নেই ? / ঢাকা – সিলেট মহাসড়কে তিনচাকার অবৈধ যানবাহনের রাজত্ব 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ ঢাক – সিলেট মহাসড়কে নছিমন, করিমন,সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও  রূপগঞ্জে গাউছিয়া  ও ভুলতা এলাকায় এসব যানবাহনের চলাচল বেড়েই চলেছে। এতে ঘটছে দুর্ঘটনা। উপর মহলকে ম্যানেজ করে মহাসড়কে চলছে এসব অবৈধ/নিষিদ্ধ যানবাহন।
চার এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় গাউছিয়া কাপড়ের হাট সংলগ্ন মহাসড়কের উপর কথা বলে এ সকল তথ্য বেরিয়ে আসে।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন চাকার সব ধরনের যানবাহন ধীরগতির বলে মহাসড়কে এগুলোর চলাচল ঝুঁকিপূর্ণ। এগুলোর ব্রেকিং–ব্যবস্থা যেমন দুর্বল, তেমনি গঠনও মহাসড়কে চলার উপযোগী নয়। এ ছাড়া এসব বাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সও নেই। ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান না থাকার কারণেও এসব চালক নিজে যেমন দুর্ঘটনায় পড়েন, তেমনি অন্য যানবাহনকেও দুর্ঘটনায় পড়তে বাধ্য করে।
গাউছিয়া ও ভুলতা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুটি স্থানেই যাত্রী তোলার অপেক্ষায় রয়েছে শতাধিক ব্যাটারিচালিত অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা। প্রতিটি ভ্যানে ৮-১০ জন ও সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন করে যাত্রী নেওয়া হচ্ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এগুলো মহাসড়ক ধরে ছুটে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। গাউছিয়া গোলাকান্দাইল হাটে গিয়ে দেখা যায়,
আসবাব, গবাদিপশু, কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল নিয়ে নছিমন ও সিএনজি চালিত অটোরিকশা হাটে যাওয়া-আসা করছে। মহাসড়কের ওপর দাঁড়িয়ে অবৈধ এসব যানের হাটে মালামাল ওঠানো ও নামানোর কারণে সৃষ্টি হচ্ছে যানজট।
গাউছিয়া বাস স্ট্যান্ডে কথা হয় করিম নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক ও সাগর নামের নছিমনচালকের সঙ্গে। তাঁরা জানান, মালামাল বহনের জন্য নছিমন এবং কম দূরত্বের লোকজনের যাতায়াতের জন্য সিএনজিচালিত অটোরিকশা খুবই জনপ্রিয়। তাঁদের দাবি, এতে যাত্রীদের যেমন লাভ, তেমনি তাঁদেরও (চালকদের) লাভ। পুলিশ মাঝেমধ্যে একটু ঝামেলা করলেও বেশির ভাগ সময়ই তাঁরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া (ভুলতা)  হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ মোল্লা বলেন, ‘মহাসড়কে তিন চাকার যেকোনো যানবাহন চলাচল নিষিদ্ধ। এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। অভিযান চলাকালীন সময়ের মধ্যেও এরা
সুযোগ বুঝে মহাসড়কে নেমে পড়ে। এগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...