নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   জিডি করায়  সন্ত্রাসীদের হাতে চোখ ও হাত-পা খোঁয়ালেন এবাদুর
জিডি করায়  সন্ত্রাসীদের হাতে চোখ ও হাত-পা খোঁয়ালেন এবাদুর
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীদের হুমকীর মুখে দীর্ঘ দিন গৃহবন্দী থাকার পর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ( সাধারণ ডাইরী) করে এর জেরে সন্ত্রাসীদের হাতে চোখ ও হাত-পা হারালেন যুবক এবাদুর রহমান (৩৫)। ঘটনাটি গত ২৩ অক্টোবর ঘটলেও সন্ত্রাসীদের বাঁধার মুখে বিষয়টি মিডিয়ার সামনে আনতে পারেনি ভুক্তভোগি এবাদুরের পরিবার। বুধবার এ বিষয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করতে এসে বিষয়টি স্থানীয় সাংবাদিকদেরকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জা লড়া এবাদুরের ভাই আবুল হোসেন। আহত এবাদুর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং তিনি একজন ব্যবসায়ি বলে জানা গেছে।থানায় অভিযোগের সূত্রে জানা যায় যে, এবাদুরের সঙ্গে এলাকার নানা বিষয় নিয়ে শত্রæতাপূর্ণ মনোভাব পোষণ করে আসছিল একই এলাকার সন্ত্রাসী আবুল কাশেম, বাবুল প্রধান, সেলিম প্রধান,আব্দুল্লাহ প্রধান গং। তারা এবাদুলকে যেখানে পায় সেখানেই খূন করবে বলে হুমকী দিলে তিনি দীর্ঘদিন ঘরের বাহির হননি। কিন্তু বিষয়টির কোন সুরাহা না হওয়ায় এবাদুর গত ২৩ সেপ্টেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে ওই সন্ত্রসীদের নামে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডাইরী করেন ( জি ডি নংÑ১০৩২)। এ সাধারণ ডাইরীই তার জীবনের কাল হলো। জিডি করার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা এবাদুরকে হত্যার পরিকল্পনা করে। ২৩ অক্টোবর রাত সাড়ে ৯টারি দকে এবাদুর নগদ ১০ লাখ টাকা নিয়ে এক স্থানে জমি বায়না করার জন্য যান। তিনি উপজেলার পোড়াবাড়ি (খোরশানের বাড়ির সামনে) যাওয়া মাত্র সন্ত্রাসীরা তাকে চার দিক থেকে ঘিরে ধরে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘারের হাড় কেটে ফেল্ েলোহার রড দিয়ে পিটিয়ে তার হাত-পায়ের হাড় ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ করে জীবনের তরে পঙ্গু করে দেয় এবং তার ডন চোখ চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জীবনের তরে নষ্ট করে দেয়। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা ১০ লাখ টাকা লুটে নিয়ে তার মৃত্যু নিশ্চিৎ জেনে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিষয়টি পুলিশের জানা ছিলনা। আজই এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং মামলার প্রস্তুতি চলছে।#

আড়াইহাজার প্রতিবেদকঃ
স, ০৩ঃ০৮ পি/এম

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...