নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া   |   এসএসসি পরীক্ষায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য   |   অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ   |   নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে সমাবেশ ও গণমিছিল   |   শম্ভুপুরায় যুব সমাজের উদ্যোগে সোলার লাইট স্থাপন   |   নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণে মিলনমেলা   |   এমপি কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকভ্যান হস্তান্তর
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
হত্যা / সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নিউটন আবাসিক এলাকায় নুর উদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাইমুনা আক্তার সোনারগাঁ এ একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত নুর উদ্দিন হাওলাদার পেশায় একজন ঠিকাদার ছিলেন। প্রায় দেড় বছর আগে অভিযুক্তদের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে নতুন কাজ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে বিকেল আনুমানিক ৩টার দিকে নিউটন আবাসিক এলাকায় ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন নুর উদ্দিন। এ সময় জাহিদ ওরফে হাসা, মেহেদী হাসান ওরফে শুভ, আব্দুর রব, হোসনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।


একপর্যায়ে নুর উদ্দিন প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয় ভাড়াটিয়া মিজান ও জামালসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুরুতর আহত অবস্থায় নুর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বলেন, “আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...