নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
 প্রচ্ছদ   মহানগর   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ
নাগরিক সমাবেশ / আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আবাসিক এলাকায় ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত গভীর নলকূপের ওপর কর ও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের গভীর নলকূপ ব্যাবহারকারী আবাসিক সমবায় সমতির উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা ও নাগরিক নেতৃবৃন্দ অংশ নিয়ে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পানির ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন করে কর আরোপ জনদুর্ভোগ বাড়াবে। তারা অভিযোগ করেন, নাগরিক সুবিধা নিশ্চিত না করে উল্টো জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক ময়লা ও দুর্গন্ধযুক্ত এবং অনিয়মিত পানি সরবরাহ নিয়ে চরম ভোগান্তিতির কথাও উল্লেখ করেন বক্তারা।
সমাবেশে উপস্থিত নাগরিক নেতারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে নলকূপ স্থাপনের ওপর কর ও রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ওয়াসার পানির বিল বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


বক্তারা বর্তমান প্রশাসকের কঠোর সমালোচনা করে বলেন, নগরবাসী দীর্ঘদিন ধরে পানি সংকট, জলাবদ্ধতা, সড়ক ভাঙা ও বর্জ্য ব্যবস্থাপনার মতো নানা সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে নতুন কর আরোপের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।
সমাবেশ থেকে দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে নাগরিকদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার নাগরিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...