নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
 প্রচ্ছদ   লীড নিউজ   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা
চাঁদাবাজদের তান্ডব / ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজের হামলায় এক অটোচালক নিহত হয়েছেন। উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক মোঃ মমিন একই উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নিহতের স্বজনরা জানান,রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের নিকট থেকে ১০টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে।এসময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতন্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারত্নক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

এসময় উপস্থিত অন্যান্য চালকদের সহযোগীতায় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে মৃত্যু বরণ করে।ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।
এদিকে আজ সকালে অটোচালকের মৃত্যুর খবর পেয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবী করে বিক্ষোভ করেন এলাকাবাসী।পরবর্তীতে ঘটনাস্থলে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন,এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...