নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   শীর্ষ খবর   চায়নার প্রতিনিধি দল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত
উন্নয়ন নিয়ে আলোচনা / চায়নার প্রতিনিধি দল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের (CRBC)  একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করে প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার ৩ মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিনিধি দল। চায়নার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (CRBC) যারা বিশ্বব্যাপী রাস্তা, সেতু, বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প নির্মাণ উন্নয়ন কাজে যুক্ত। পরে প্রতিনিধি দল আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করেন এবং প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন সমস্যা যেমন বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, গণপরিবহন ব্যবস্থা এবং নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীতে টানেল নির্মাণ বিষয়সহ আরো অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ‍নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...