নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল
দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসত বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাতে শাহ আলম ও জানে আলম নামে ২ সহোদর ভাই রক্তাক্ত জখম হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার মুকুন্দী এলাকায়। আহত গৃহকর্তা শাহ আলম আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং তার ভাই জানে আলমকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আজগরের পুত্র।

হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম জানান, রাত অসুমান ২ টার দিকে ১০ থেকে ১২ জনের এক দল শসস্ত্র ডাকাত তাদের বাসার কেঁচি গেইটের তালা কেটে এবং বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শাহ আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং তার ভাই জানে আলমকে দৈহিক নির্যাতন করে তার ঘর থেকে ৬ ভরি ওজনের স্বর্ণারংকার ও ১ লাখ ১৫ হাজার নগদ টাকা এবং তার ছোট ভাই জানে আলমের ঘর থেকে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ৭০ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় শাহ আলম আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় এবং জানে আলমকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। অভিজ্ঞ মহল ধারণা করছেন ঈদকে সামনে রেখে আড়াইহাজারে ডাকাত দল বেপরো হয়ে উঠতে পারে। পুলিশ প্রশাসন রাতে বাড়তি টহলসহ চিহ্নিত ডাকাতদের গ্রেপ্তার করতে না পারলে ডাকাতির প্রবণতা আশঙ্কা জনক হারে বেড়ে যেতে পারে। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান,এখানো পর্য়ন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দয়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...