নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
 প্রচ্ছদ   জেলার খবর   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
ডাকাতি / বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসত বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার সিবপুর গ্ৰামের অলীর ছেলে ব্যবসায়ী কামালের বাড়িতে।

গৃহকর্তা কামাল জানান, রাত অনুমান ২ টার দিকে ১০ থেকে ১৫ জনের এক দল শসস্ত্র ডাকাত দল তাদের বাসার কেঁচি গেইটের তালা কেটে রোমে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘর থেকে ১০ ভরি ওজনের স্বর্ণারংকার ও নগদ ৬০ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়।

অভিজ্ঞ মহল ধারণা করছেন ঈদকে সামনে রেখে আড়াইহাজারে ডাকাত দল বেপরো হয়ে উঠতে পারে। পুলিশ প্রশাসন রাতে বাড়তি টহলসহ চিহ্নিত ডাকাতদের গ্রেপ্তার করতে না পারলে ডাকাতির প্রবণতা আশঙ্কা জনক হারে বেড়ে যেতে পারে।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাত চিহ্নিত করে মালামাল উদ্ধারের কার্যক্রম চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...