নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ
ডেজার ব্যাবসার অধিপত্য নিয়ে বিরোধ / বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার ১৯ মে দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েল কে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের ভাই সোহেল জানান, টিটু,আল আমিন,ডিশ দুলাল, পলাশের সাথে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিলো। এছাড়া মাদক ব্যবসায় তাদের বাধা দেয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।

হত্যারকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চান পরিবার।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...