নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সিদ্ধিরগঞ্জে বিদুৎতের গ্রিড উপকেন্দ্রে আগুন বড় দুর্ঘটনা থেকে রক্ষা
অগ্নিকাণ্ড / সিদ্ধিরগঞ্জে বিদুৎতের গ্রিড উপকেন্দ্রে আগুন বড় দুর্ঘটনা থেকে রক্ষা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুন, ফায়ারসার্ভিসের আধাঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। ৩০০ এমভিএ ক্ষমতার ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এই আগুন লাগে।

শুক্রবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিকেল সোয়া ৫ টায় আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই ট্রান্সফরমারটিতে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে আগুনে ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমার (MTR-1) আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের হিসাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৫ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...