নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ২৪ বছর বয়সে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছে না’গঞ্জের জাহিদ হোসেন সিমান্ত
তরুনদের জন্য অনুপ্রেরণা / ২৪ বছর বয়সে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছে না’গঞ্জের জাহিদ হোসেন সিমান্ত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২৪ বছর বয়সে Lincoln’s Inn থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন নারায়ণগঞ্জের সন্তান জাহিদ হোসেন সিমান্ত।অধ্যবসায়, পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দৃঢ় সংকল্প থাকলে অল্প বয়সেও বড় অর্জন সম্ভব এমনই একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের জাহিদ হোসেন সিমান্ত।

মাত্র ২৪ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী The Honourable Society of Lincoln’s Inn থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।

জানা যায়, জাহিদ হোসেন সিমান্ত ২০১৭ সালে নারায়ণগঞ্জের বি.এম. ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৯ সালে সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই আইন ও ন্যায়বিচারের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল, যা পরবর্তীতে তাকে আইন পেশায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি University of London-এর অধীনে ডিস্ট্যান্স লার্নিং প্রোগ্রামের মাধ্যমে ২০২২ সালে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ব্যারিস্টার হওয়ার লক্ষ্যে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত BPP University-তে ২০২৪ সালে Bar Training Course (BTC) শুরু করেন এবং ২০২৫ সালে ডিস্টিংশন (Distinction) ক্লাসিফিকেশনসহ সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।
এরপর ৭ অক্টোবর ২০২৫ তারিখে The Honourable Society of Lincoln’s Inn থেকে আনুষ্ঠানিকভাবে ‘Call to the Bar’ সম্পন্ন করে তিনি ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেন। উল্লেখ্য, ঐদিন ‘Call to the Bar’ সম্পন্ন করা প্রার্থী নামের তালিকা যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র The Times-এ প্রকাশিত হয়, যেখানে জাহিদ হোসেন সিমান্তের নামও অন্তর্ভুক্ত ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এত কম বয়সে ব্যারিস্টার হওয়ায় তিনি নারায়ণগঞ্জের অন্যতম তরুণ ব্যারিস্টার হিসেবে বিবেচিত। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তরুণদের উদ্দেশ্যে জাহিদ হোসেন সিমান্ত বলেন, বড় স্বপ্ন দেখতে হলে আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তিনি মনে করেন, আজকের তরুণ প্রজন্ম যদি নিজেদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট থাকে এবং ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যায়, তবে আন্তর্জাতিক অঙ্গনেও তারা নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারবে। প্রতিকূলতা বা সীমাবদ্ধতা কখনোই বড় স্বপ্নের পথে বাধা হওয়া উচিত নয় বরং দৃঢ় সংকল্পই একজন মানুষকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাহিদ হোসেন সিমান্ত জানান, তিনি আইন পেশায় একটি প্রগতিশীল, ন্যায়ভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চান। ন্যায়বিচারকে সবার জন্য আরও সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে তিনি কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি আইনের শাসন সুদৃঢ় করা, সাধারণ মানুষের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ও প্রগতিশীল আইনি চিন্তাধারার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যও তার রয়েছে। তিনি বিশ্বাস করেন, আইন পেশা কেবল একটি পেশা নয় বরং সমাজে ন্যায় ও নৈতিকতার ভিত্তি শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...