নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্ধ হয়ে যেতে পারে ইউরোপের মোবাইল নেটওয়ার্ক
বন্ধ হয়ে যেতে পারে ইউরোপের মোবাইল নেটওয়ার্ক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

একসময় যেটা কল্পনাও করা যেত না ঠিক সেই ঘটনাই হয়তো ঘটতে যাচ্ছে এবার ইউরোপে। আগামী শীত মৌসুমে বিদ্যুৎ সঙ্কটের কারণে ইউরোপের মোবাইল ফোনের নেটওয়ার্ক পরিষেবা বন্ধ হয়ে যাবে। এর ফলে বন্ধ থাকতে পারে মোবাইল ফোনগুলো। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে।

ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ একরকম বন্ধ করে দিয়েছে। এর ফলে ইউরোপীয় দেশগুলোতে বিদ্যুৎ ঘাটতির সম্ভাবনা বেড়েছে। ফ্রান্সে বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
টেলিকম শিল্পের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন যে তীব্র শীত ইউরোপের টেলিকম পরিকাঠামোকে পরীক্ষায় ফেলবে। বর্তমানে অনেক ইউরোপীয় দেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলার জন্য পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই। এর ফলে এই অঞ্চলে মোবাইল ফোন বিভ্রাটের সম্ভাবনা বাড়ছে।

এই পরিস্থিতিতে ফ্রান্স, সুইডেন ও জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চেষ্টা করছে তাদের অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার সেলুলার অ্যান্টেনাগুলোতে ইনস্টল করা ব্যাকআপ ব্যাটারিগুলো যেন কাজ চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা।

ইউরোপে প্রায় পাঁচ লাখ টেলিকম টাওয়ার রয়েছে। এগুলোর বেশিরভাগেরই ব্যাটারি ব্যাকআপ রয়েছে যেগুলো বিদ্যুৎ না থাকলে প্রায় ৩০ মিনিট কাজ চালাতে পারবে।
টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া ও এরিকসন বিদ্যুতের ঘাটতির প্রভাব কমাতে মোবাইল অপারেটরদের সাথে কাজ করছে বলে বিষয়টির সাথে পরিচিত তিনটি সূত্র জানিয়েছে। অবশ্য এ ব্যাপারে মন্তব্য করতে উভয় সংস্থাই অস্বীকৃতি জানিয়েছে।

চার জন টেলিকম নির্বাহি জানিয়েছেন, ইউরোপীয় টেলিকম অপারেটরদের অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার কমাতে তাদের নেটওয়ার্কগুলোপর্যালোচনা করতে হবে এবং আরও বিদ্যুৎ সাশ্রয়ী রেডিও ডিজাইন ব্যবহার করে তাদের সরঞ্জাম আধুনিকায়ন করতে হবে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...