নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে সাওঘাট এলাকায় মাদকে সয়লাব 
মাদক / রূপগঞ্জে সাওঘাট এলাকায় মাদকে সয়লাব 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ- রুপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের গোলাকান্দাইল সাওঘাট ঋষি পাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। সকাল থেকে রাত অবধি চলে মাদকের রমরমা বাণিজ্য।
কয়েকজন মাদক ব্যবসায়ী ইতিমধ্যে সাওঘাট কৃষিপাড়ায় মাদকের রাম রাজত্ব কায়েম করছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসায়ীরা পুলিশের সামনে প্রকাশ্যেই মাদক বিক্রি করে আসলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সাওঘাট ঋষিপাড়া এলাকায় ব্যবসা করেন নারায়ণের ছেলে বোমা (২৫), গৌরীর ছেলে রূপচান (৩০), দীপকের স্ত্রী শ্যামলী (৩৬), অভিলাশের ছেলে রতন (৪০) প্রাণবল্বোবের ভাতিজা সোহেল (২৮), জননন্দিত গাঁজা ব্যবসায়ী পা পোছা (৪৫) আদিনাথ (৬৫) ও তার ছেলে হরিনাথ (৩৮)।
নাম প্রকাশ না করা শর্তে জনৈক এক ব্যক্তি জানান চক্রটি  দীর্ঘদিন যাবত সাওঘাট এলাকায় প্রশাসনের সামনে প্রকাশ্যেই মাদক বিক্রি করে আসলেও প্রশাসন রয়েছে নিরব।
এই মাদক ব্যবসায়ীদের একটি শক্তিশালী সিন্ডিকেট থাকার কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। নিরীহ গ্রামবাসী তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে।
জানা যায় ইতিপূর্বে ভুলতা ফাঁড়ির পুলিশ সাওঘাট এলাকার মাদক সম্রাট আদিনাথকে আটক করে তার কাছ থেকে ৬০ (ষাট) হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।  পুলিশকে টাকা দিয়ে ছাড়া পাওয়ার পর থেকে এখন প্রকাশ্যেই আবার মাদক বিক্রি করে আসছে আদিনাথ।
এ ব্যাপারে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন আমি নতুন এসেছি। এ ঘটনা আমার জানা নেই। তবে ভুলতা ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এটা যাচাই-বাছাই করে দেখা হবে। যদি কেউ এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর  মাদক কারবারীর সাথে কোন আপোষ নেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...