নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   অতিরিক্ত জমি মেপে না দেয়ার অপরাধে বন্দরে সার্ভেয়ার লাঞ্চিত
লাঞ্চিত / অতিরিক্ত জমি মেপে না দেয়ার অপরাধে বন্দরে সার্ভেয়ার লাঞ্চিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বেআইনিভাবে অতিরিক্ত জমি মেপে না দেওয়ার অপরাধে মাজারুল হক (৫৪) নামে এক সার্ভেয়ারকে লাঞ্চিত করার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নির্যাতিত ভূক্তভোগী সার্ভেয়ার বাদী হয়ে রোববার (২৬মে) দুপুরে বদমেজাজী মমিন মিয়াকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত শুক্রবার (২৪মে) দুপুর ১২টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এ ঘটনাটি ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার মৃত শওকত আলী ছেলে মাজহারুল হক দীর্ঘ দিন ধরে সার্ভেয়ার হিসিবে কর্মরত রয়েছে।

এ সুবাদে গত শুক্রবার (২৪ মে) দুপুরে একই উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল পূর্বপাড়া এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে মমিন মিয়া জমি মেপে দেওয়ার জন্য সার্ভেয়ার মাজাহারুল হককে ডেকে আনে। সেখানে যাওযার পর মমিন মিয়া উল্লেখিত সার্ভেয়ারকে বেআইনী ভাবে অতিরিক্ত জায়গা মেপে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার প্রলোভন দেখেয়।

ওই সময় সার্ভেয়ার মাজাহারুল হক মমিনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই সময় মমিন মিয়া ক্ষিপ্ত হয়ে উল্লেখিত সার্ভেয়ার অকথ্য ভাষায় গালাগালি করে মারমুখি আচরন করে লাঞ্চিত করে। এক পর্যায়ে বদমেজাজি মমিন ক্ষিপ্ত হয়ে সার্ভেয়ারকে প্রাননাশের হুমকি প্রদান করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...