নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   রাঙামাটিতে সংবর্ধনা পেলেন সাফজয়ী ৫ পাহাড়ী কন‌্যা
রাঙামাটিতে সংবর্ধনা পেলেন সাফজয়ী ৫ পাহাড়ী কন‌্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

রাঙামা‌টি‌তে সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী পাহা‌ড়ের পাঁচ বীর কন্যা ঋতুপর্না চাকমা, রুপনা চাকমা, ম‌নিকা চাকমা, আনাই ও আনু‌ছিং ম‌গিনী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাঙামা‌টি জেলা প‌রিষদ ও প্রশাসন যৌথভা‌বে এ সংবর্ধনার আ‌য়োজন ক‌রে।

সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রতি খে‌লোয়াড়‌কে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৫০ হাজার টাকা, জেলা প‌রিষদ ২ লক্ষ টাকা ও ক্রেস্ট প্রদান ক‌রে। এছাড়া জেলা প্রশাসন, জেলা পু‌লিশসহ বি‌ভিন্ন সংগঠন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান ক‌রেন।

এদিন বিকাল ৫টায় রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন খাদ্য মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার, এম‌পি।

ঋতুপর্না চাকমা বলেন, ‘মাঠে নামার আগে দেশের মানুষ যেভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাপোর্ট করেছে, তাতে আমাদের খুব ভালো লেগেছে। আজকে জেলাবাসী আমাদের অভিবাদন জানিয়েছেন এবং যে সম্মাননা দেখিয়েছেন সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।’
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী বলেন, ‘যারা সাফ নারী ফুটবল গেমসে যারা বিজয় ছিনিয়ে এনেছে, আমাদের ইচ্ছে ছিল তাদের সবাইকে রাঙামাটিতে এনে সংবর্ধনা দেওয়ার। তবে সময় সীমাবদ্ধতার কারণে আমার করতে পারিনি। এরপরেও আমি সকল ফুটবলারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই।’

সংবর্ধনা অনুষ্ঠা‌নে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা, জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. তরিকুল ইসলাম, সদর সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. আশিকুর রহমান, পু‌লিশ সুপার মীর আবু তৌ‌হিদ, পৌর‌মেয়র আকবর হো‌সেন চৌধুরীসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...