নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিশনন্দী ফেরীঘাট বন্ধ থাকায় তিন জেলার যাত্রীদের দূর্ভোগ
জনদুর্ভোগ / বিশনন্দী ফেরীঘাট বন্ধ থাকায় তিন জেলার যাত্রীদের দূর্ভোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ 
সরকার পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনা নদীতে বিশনন্দী ফেরীঘাটের ফেরী চলাচল। শনিবার দুপুর পর্যন্ত ফেরী চলাচল শুরু না হওয়ায় নারায়ণগঞ্জের সাথে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লোকজনকে নৌকা ও ট্রলার দিয়ে নদী পারাপার হতে দেখা গেছে। ফলে নদীর উভয় পাড়ের যাত্রীরা ঘাটে এসে ভীড় করছে।
ফেরী সার্ভিসটি চালু হওয়ার পর থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সাথে যাত্রী ও মালবাহী গাড়ীগুলো সহ মোটরসাইকেল অরোহীরা অল্প সময়ে ফরীর মাধ্যমে নদী পারাপার হতো। দেশের উদ্ভুত পরিস্থিতির পর ফেরী গুলোর  চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে এ রকম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভুক্তভোগীরা জানান,
ফেরী গুলো বন্ধ থাকার কারণে আমাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা অনেকে জানেননা যে ফেরী চলাচল বন্ধ রয়েছে। তাই তারা ঘাটে এসে এ রকম ভোগান্তিতে পড়ছেন বলে জানান। অবিলম্বে  এ দূরবস্থার অবসান চান।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে ঘাট কর্তৃপক্ষের কারো দেখা পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...