নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মাদ্রাসার সভাপতি কোটি টাকা আত্নসাতের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
আত্মসাত / মাদ্রাসার সভাপতি কোটি টাকা আত্নসাতের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফের বিরুদ্ধে কোটি টাকা আত্নসাৎ এর অভিযোগ তদন্তসহ অনতিবিলম্বে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (১৮ আগষ্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে এ সংক্রান্তে প্রতিবাদ সভার আয়োজন করে শিক্ষার্থীরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান আরিফ দীর্ঘ দিন ধরে বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি হয়ে লুটপাট চালিয়েছে।

নানা বাহানায় সে মাদ্রাসার প্রায় কোটি টাকা আত্নসাৎ করেছে। তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাকে আইনের আওতায় এনে এর সুষ্ঠ বিচার করা জরুরী। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্দর ফাযিল মাদ্রাসার (২য় বর্ষের ছাত্র) সমন্বয়ক মেহেদি হাসান,আলীম প্রথম বর্ষের মেহেদি হাসান,জিহাদুল ইসলাম ও নবম শ্রেণীর আবু নাঈম ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয় মিছিলটি মাদ্রাসার প্রাঙ্গন হতে শুরু করে বন্দর শাহী মসজিদ,পল্লী বিদ্যুতের মোড়,খালপাড়,সালেহনগরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা হৈ হৈ রৈ রৈ আরিফ তুই গেলি কৈ,পলাইছেরে পলাইছে আরিফুলে পলাইছে ইত্যাদি শ্লোগানের মুখরিত করে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্দর ফাযিল মাদ্রাসার (২য় বর্ষের ছাত্র) সমন্বয়ক মেহেদি হাসান সাংবাদিকদেরকে জানান,আজকে আমাদের কর্মসূচী ছিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফ সাহেব তার সরকার দলীয় ক্ষমতা প্রয়োগ করে জোরপূর্বক ১৫ বছর ধরে সভাপতি হয়ে নানা অপব্যবহার এবং ৮০ লাখ টাকার দূর্ণীতি করেছেন। তিনি প্রতিটি শিক্ষককে জিম্মি করে শিক্ষার্থীদের স্বাধীনতা খর্বসহ নানা অনিয়ম করে আসছেন।

আমরা চাই তিনি যেন স্বশরীরে মাদ্রাসায় উপস্থিত হয়ে তার স্বচ্ছতার জবাব দিয়ে যান। । এ ব্যাপারে অভিযুক্ত নাজমুল হাসান আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,কোটি টাকা অর্থ আত্নসাতের তথ্যটি সঠিক নয়। এখানে অর্থ আত্নসাতের বিন্দুমাত্র সুযোগ নেই কেন না এই মাদ্রাসার এ্যাকাউন্ট হোল্ডার কেবল সভাপতি একা নন মাদ্রাসার অধ্যক্ষও রয়েছেন। দু’জনের সাক্ষর ছাড়া এ্যাকাউন্ট থেকে কোনভাবেই টাকা উত্তোলন বা আত্নসাত সম্ভব নয়। তাছাড়া প্রতিবছর মাদ্রাসার এ্যাকাউন্ট থেকে শুরু করে সব বিষয়ে মিনিষ্ট্রি থেকে অডিট হয়। সর্বোপরি আমি যখন থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকে অদ্যাবধি যাবতীয় রেজিষ্ট্রার তথা আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করলেই আসল তথ্য বেরিয়ে আসবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...