নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান
স্মারকলিপি / ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনকে যড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক এজাহার থেকে নাম প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের দপ্তরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্মারকলিপি দেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ন সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ জুয়েল হোসেন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদসহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২১ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়। এই ঘটনায় নিহত মিলনের স্ত্রী শাহনাজ বাদী হয়ে ১৮ আগস্ট রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৭। মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। যা অত্যন্ত দু:জনক ও নিন্দনীয়।
বিল্লাল হোসেন রবিন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থসিদ্ধি, জবরদখল, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ বিএনপির স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজসে বিল্লাল হোসেন রবিনকে মামলায় জড়ানো হয়েছে। ওই রাজনৈতিক নেতা
একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার এহাজার থেকে বিল্লাল হোসেন রবিনের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...