নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ছাত্র-জনতা রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ ফেরত পেয়েছি – এড. টিপু
ছাত্র-জনতা রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ ফেরত পেয়েছি – এড. টিপু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ছাত্র-জনতা রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ ফেরত পেয়েছি। পাশ্ববর্তী দেশের ইশারায় ১৭ বছরের সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। সেই হাসিনাকে ছাত্র-জনতা ঢলে পদত্যাগ করে দেশ থেকে পালাতে হয়েছে। আমরা বিএননিতে চাই না, শেখ হাসিনা মত আমাদের অবস্থা হোক। তাই আপনারা আওয়ামীলীগের মত,
চাঁদাবাজ, জমি দখল, মাদক ব্যবসা, লুটপাট করবেন না। কোন বিএনপি নেতা কি করল সেটা আমাদের দেখা বিষয় না, আমরা বিএনপি কি করলাম সেটা বিষয়।
মঙ্গলবার (২০ আগষ্ট) শহরের হোসিয়ারি সমিতির মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম  জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কমান ও ছাত্র-জনতা শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা খুনি হাসিনা ও জাতীয় পাটির দালালী করেছেন, তাজাতীয়দের সাথে আমি আপোস করবো না। আপোষ করা কোন প্রশ্ন উঠে না। আমাকে কেনান মত পৃথিবীর কোন শক্তি নাই। আমি শুধু মাথানত করতে চাই মহান রাব্বুল আল আমিনের কাছে, আর কারো কাছে নয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র- জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি নূর মোহাম্মদ সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি’র সঞ্চালয়নায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...