নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে ব্যাপক অনিয়ম ও ধীরগতি
অসমাপ্ত কাজ ৩০ শতাংশ / বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে ব্যাপক অনিয়ম ও ধীরগতি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী তীরে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে ধীরগতিতে চলছে ওয়াকওয়ে নির্মাণ কাজ। ২০২২ সালে জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও  এখনও বাকি রয়েছে ৩০ শতাংশ কাজ। এরই মধ্যে দুইদফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ।  এছাড়া ওয়াকওয়ে নির্মাণেও রয়েছে নিম্নমানের  সামগ্রী ব্যবহারসহ নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ। মানহীন সামগ্রী ব্যবহার করায় সোমবার ২৫ নং ওয়ার্ড বন্দরের চৌরাপাড়া এলাকায় ছাত্র জনতার বাঁধা দেন।

পরে মৌখিক  অভিযোগের ভিত্তিতে প্রকল্প পরিচালক নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পরামর্শ দেন।এলাকাবাসী জানান. নবীগঞ্জ, রূপগঞ্জসহ কিছু এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান । দখলে থাকায় ওই স্থানে এসে  থেমে গেছে নির্মাণ কাজ। কোথাও আবার  সীমানা পিলার ও ওয়াকওয়ে ডিঙিয়ে নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। এতে লঙ্গিত হচ্ছে নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা। এ ছাড়া ঘাট ইজারা নিয়েও বিভিন্ন  অভিযোগ করেছেন স্থানীয়রা। তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে শীতলক্ষ্যা নদীর তীরে উদ্ধার অভিযান পরিচালনা করে বিআইডবিøউটিএ। এ সময় ৬ হাজার একশ’ ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় তিনশ’ একর তীর ভুমি। এরপর  ২০১৮ সালের জুলাই মাসে উদ্ধারকৃত জায়গায় ১৭ কিলো মিটার দৈর্ঘ্যের ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। প্রকল্পের ব্যয় বাড়িয়ে বর্তমানে সর্বমোট ব্যয় ধরা হয়েছে এক হাজার একশ’ ৮১ কোটি ৮২ লাখ টাকা।  বর্তমানে প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে হলেও সরেজমিনে গিয়ে দেখা যায় বন্দরের লক্ষণখোলাসহ কয়েকটি এলাকায় ভুমি দখল মুক্ত না করেই পাশ কাটিয়ে চলছে ওয়াকওয়ে নির্মাণ।  দেউলী চৌরাপাড়া এলাকার এসিআই আটা মিল ,নবীগঞ্জের আকিজ সিমেন্ট কারখানাসহ কিছু এলাকায়  অজ্ঞাত কারণে থমকে আছে ওয়াকওয়ে নির্মাণ কাজ। এ ছাড়া চরসৈয়দপুর এলাকার মছুয়াঘাটের কাছে ওয়াকওয়ে ডিঙিয়ে নতুন করে স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে । এ ব্যাপারে প্রকল্প পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির জানান, করোনায় লকডাউনের সময় কাজ বন্ধ থাকায় যথা সময়ে ওয়াকওয়ে নির্মাণ সম্ভব হয়নি। বর্তমানে ১৭ কিলোমিটার ওয়াকওয়ের ১৪ কিলোমিটার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রæত সম্পন্ন করা হবে। মাছুয়াঘাট এলাকার সফিকুল ইসলাম লিটন জানান, হাইকোর্টের নির্দেশ থাকা সত্তে¡ও পূবালী সল্ট নামে একটি প্রতিষ্ঠান ওয়াকওয়ের পাশে নদীর জায়গায় ক্রেন স্থাপনের কাজ করছে। এখান দিয়ে মালামাল উঠা নামায় প্রতিষ্ঠানটি বছরে অর্ধ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ তার । ঘাট প্রসঙ্গে  ইজারাদার শেখ হায়দার আলী জানান,  প্রায় ৪ কোটি টাকায় দু’টি ঘাটের ইজারা নিয়েছেন তারা। কিন্তু ঘাটের সীমানায় অবস্থিত পূবালী সল্ট ফ্যাক্টরীকে মাত্র ৩ লাখ টাকায় জেটি লাইসেন্স দেয় বিআইডব্লিউটিএ। ফলে প্রতিষ্ঠানের লবন উঠানামার পাশাপাশি অনৈতিকভাবে অন্য প্রতিষ্ঠানের মালামালও লোড আনলোড করা হচ্ছে। এতে মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। ২০২৩ সালে  বাণিজ্য মন্ত্রণালয় পূবালী সল্ট ও পূবালী আয়োডাইজড সল্ট কারখানাকে এক হাজার একশ’ মেট্রিক টন লবন আমদানির অনুমোদন দেয়। কিন্তু এমভি টাইগার ইষ্ট বেঙ্গল, এমভি ফাহিন আদিব, এমভি নওসিন হোসেন ও এমভি আকাশ এই চারটি জাহাজের মাধ্যমে ৭ হাজার দুইশ’ মেট্রিক টন লবন উত্তোলন করে।  এ ব্যাপারে বিআইডবিøউটিএ’র চেয়ারম্যানের কাছে লিখিত  অভিযোগ দেওয়া হয়েছে।


পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা জানান, সড়ক পথে ট্রাকে করে প্রতিষ্ঠানের বেশীর ভাগ মালামাল পরিবহন করা হয়। নদী পথে তেমন মালামাল পরিবহন করা হয় না।  মালামাল উঠানামা করার জন্য নদী তীরে একটি  ক্রেন আগেই ছিল। আরেকটি ক্রেন বিআইডবিøউটিএর অনুমতি নিয়ে প্রতিষ্ঠানের জায়গায় স্থাপন করা হচ্ছে। নদীর জায়গায় কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। ঘাট ইজারাদারদের অত্যাচারে তার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক  মোঃ মোস্তাফিজুর রহমান জানান, নদী জায়গা দখলকারীদের অচিরেই নোটিশ প্রদান করা হবে। তারপর উচ্ছেদ অভিযান চালানো হবে। ইজারাকৃত ঘাট দিয়ে প্রতিষ্ঠানগুলো যাতে অতিরিক্ত মালামাল উঠানামা করতে না পারে সে জন্য বিআইডবিøউটিএ’র নজরদারী রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...