নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপসারনে নগরবাসির দুর্ভোগ বাড়বে 
সকল কাউন্সিল অপসারনে প্রজ্ঞাপন / সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপসারনে নগরবাসির দুর্ভোগ বাড়বে 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সরা দেশের ১২ টি সিটি কর্পোরেশন সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে সাধারন নগরবাসি মনে করছেন, সকল কাউন্সিলরদের অপসারন নানা দিক থেকে জনসাধারনের ভোগান্তি বাড়বে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম।
এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। এরপর সকল সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত সিটি করপোরেশনসমূহের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
এই সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
এ সিদ্ধান্তের পর কাউন্সিলরদের অপসারন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসি নানা দিক নিয়ে আলোচনা শুরু করেছে। তবে অধিকাংশ নগরবাসির কমেন্টে তাদের মতামতে উঠে এসেছে, কাউন্সিলরদের অপসারনে নানা জটিলতায় পড়বে সাধারণ জনগন। প্রতিটি কাউন্সিলর অফিসে প্রতিদিন গড়ে দুই থেকে তিনশ মানুষ নাগরিক সেবা নিতে আসে। এর মধ্যে জন্ম নিবন্ধন, মৃত্যু সদন, প্রত্যায়নপত্র সহ আরো বিভিন্ন বিষয়ে কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন হয়। এখন এসব বিষয় নিয়ে নাগরিকরা জটিলতায় পড়বেন বলে তাদের মতামত।
নগরবাসি  দাবি সরকারের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত না করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন, নগরবাসির উল্লেখিত নাগরিক সেবা কোন ভাবে যেন প্রতিবন্ধকতা সৃস্টি না হয়। সেই দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন নগরবাসি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...