নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   পরিবেশ দূষণকারী ব্যাটারি কারখানা ডংজিলং জিভিটি উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মানববন্ধন / পরিবেশ দূষণকারী ব্যাটারি কারখানা ডংজিলং জিভিটি উচ্ছেদের দাবিতে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ দূষণকারী একটি ব্যাটারি কারখানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়  এলাকাবাসী। মঙ্গলবার (৮ অক্টোবর)  সকালে  বন্দর থানার ২৫ নং ওয়ার্ড বন্দরের লক্ষণখোলা  এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাহতাব উদ্দিনের  সভাপতিত্বে মানববন্ধনে  মাওলানা শহীদুল ইসলাম,  মাওলানা মহিউদ্দিন,  জাহাঙ্গীর আহমেদ মেম্বার,  কামরুল হাসান চুন্নু,   মোতালেব হোসেন মেম্বার, তারা মিয়া , আক্তার হোসেন, ফজলুল হক, আনিসুর রহমান টুলু, ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে ডংজিলংজিভিটি ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অচিরেই কারখানাটি অন্যত্র  সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে কারখানার পশ্চিম দিকের  ইউনিটটি শুধু প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার বন্দরের লক্ষণখোলায় অবস্থিত ডংজি লংজিভিটি নামে  চীনা মালিকানাধীন ব্যাটারী কারখানাটি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় এসে পরিবেশ দূষণের প্রমাণ পেয়ে কর্তৃপক্ষের কাছে কারখানা বন্ধের নোটিশ প্রদান করেন। পরে কারখানার গেইটের সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...