নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে অটো  চুরির অপবাদ দিয়ে নাইটগার্ডকে পিটিয়ে হত্যা
হত্যাকান্ড / বন্দরে অটো  চুরির অপবাদ দিয়ে নাইটগার্ডকে পিটিয়ে হত্যা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে অটো চুরির অপবাদ দিয়ে এক নাইটগার্ডকে ৩ দিন আটক রেখে  শারীরিক  নির্যাতনের পর পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে  গ্যারেজ মালিক আক্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে।  রোববার (২০ অক্টোবর)  ভোরে  নিহত নাইটগার্ড সিরাজুল ইসলাম (৬৫) লাশ উক্ত গ্যারেজ থেকে  উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর)  রাতে বন্দর উপজেলার জহরপুর এলাকায় আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে এ  চুরির ঘটনা ঘটে। নিহত নাইটগার্ড সিরাজুল বন্দর উপজেলার মুছাপুর গ্রামের  মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, উপজেলা মুছাপুর ইউপির জহরপুর এলাকার আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে নাইটগার্ড হিসাবে কাজ করতেন পাশ্ববর্তী মুছাপুর গ্রামের বৃদ্ধ সিরাজুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে কৌশলে  গ্যারেজ থেকে ৬টি  অটো চুরি করে নিয়ে যায়  সংঘবদ্ধ একটি চোরের দল। এ ঘটনার জের ধরে নাইটগার্ড সিরাজকে গত তিনদিন যাবত গ্যারেজে আটক করে বেঁধে র্নিমম ভাবে নির্যাতন চালায় গ্যারেজ মালিক আক্তার, তার ছেলে অর্ণপ, মহিন, রাজু ও ৬ অটোচালক। নির্যাতনের পর শনিবার রাত  আড়াই টার দিকে নাইটগার্ড সিরাজুল ইসলামের মৃত্য হয়। এ খবর পেয়ে রোববার সকালে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।


নিহতের ছেলে ইউসুফ ও  মেয়ে শিল্পি  জানান, চুরির ঘটনার পর শুক্রবার সকালে  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও গ্যারেজ মালিক  আক্তার ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু মেম্বার বিচারের কথা বলে বাবাকে গ্যারেজে আটক করে রেখে যায়। পরে  নির্যাতন চালিয়ে  হত্যা করেছে তারা। শনিবার রাত আড়াইটার দিকে বাবা আমাদের সঙ্গে কথা বলবে বলে  আক্তার বাড়িতে খবর পাঠায়। পরে  উপস্থিত হয়ে দেখি বাবার লাশ  গ্যারেজের ভেতরে পড়ে আছে।  পুলিশের দায়িত্ব  অবহেলার কারণে আমার বাবাকে তারা পিটিয়ে মেরে ফেলেছে। আমার বাবার হত্যার বিচার চাই। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন,  নাইটগার্ড বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরন করা হয়েছে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...