নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পোশাক শ্রমিক জনি হত্যায় জড়িত দুই ছিনতাইকারী গ্রেফতার, ব্যবহৃত ছুরি উদ্ধার
পোশাক শ্রমিক জনি হত্যায় জড়িত দুই ছিনতাইকারী গ্রেফতার, ব্যবহৃত ছুরি উদ্ধার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পোশাক শ্রমিক জয়নুর রহমান জনি হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহারিত ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলঃ সাগর ওরফে কুত্তা সাগর ও জয়চাঁন বিশাল। তারা দুইজনই ফতুল্লার বাসিন্দা। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি জানান, গত ২৯ অক্টোবর ভোরে নিজ বাড়ী কুষ্টিয়া থেকে কর্মস্থল নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর ফেইম এ্যাপেয়ারেলস লিঃ আসার উদ্দেশ্যে জে.এস বাস যোগে চাষাড়ায় মেনে রেল ক্রসিং দিয়ে ফতুল্লায় যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে জনি। এসময় তাকে জিম্মি করে ধারালো অস্ত্র দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে ছিনতাইকারীরা। তারা তালিকাভুক্ত পেশাদার ছিনতাইকারি এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।#

 

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...