নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   অক্টোবরে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
অক্টোবরে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

গত অক্টোবর মাসে ১৫২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছিল। মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে ১৫২ কোটি ৫৪ লাখ (প্রায় ১ দশমিক ৫২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রবাসী আয়ের এ অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১২ কোটি ১৪ লাখ ডলার বা ৭ দশমিক ৩৭ শতাংশ কম। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ (২ দশমিক ৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স আসে। আর জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে তিন মাস প্রবাসী আয় ২০০ কোটি ডলারের বেশি ছিল। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে এসে এটি হোঁচট খেয়েছে। সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার। অক্টোবরে আরও কমে নেমে এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ ডলা‌রে। অক্টোবরে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ মার্কিন ডলার আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৫০ মার্কিন ডলার এই মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বরাবরের মতো বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ৩৫ কোটি ৮৪ লাখ ডলার পাঠিয়েছেন। এরপর অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৬৪ লাখ, সোনালী ব্যাংকে ৮ কোটি ৯৪ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকে এসেছে ৮ কোটি ৬৬ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৮ কোটি ৪৮ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৭২ লাখ ডলার। এদিকে বিদেশি এক্সচেঞ্জ হাউসের মতো সরাসরি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালেও এখন প্রতি ডলারে ১০৭ টাকা পাবেন প্রবাসীরা। এত দিন যা ছিল ৯৯ টাকা ৫০ পয়সা। এ ছাড়া এখন থেকে ব্যাংকগুলো রেমিট্যান্স আহরণ বাবদ কোনও চার্জ বা মাশুল নেবে না ব্যাংকগুলো।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...